editor

প্রকাশিত: 12:29 PM, July 19, 2023

বাংলাদেশ সীমান্তে ত্রিপুরার আরও ৯টি হাটের প্রস্তাব

বাংলাদেশ সীমান্তে ত্রিপুরার আরও ৯টি হাটের প্রস্তাব

ডিএসএস ডেস্ক :: বাংলাদেশ সীমান্তে আরও ৯টি হাট চায় উত্তর-পূর্ব ভারতের ছোট রাজ্য ত্রিপুরা। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নিয়ে সেখানে এই সীমান্ত হাটগুলো করতে চাইছে ত্রিপুরা।

ভারতের কেন্দ্রীয় সরকারের শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে ত্রিপুরা। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

২০১২ সালে ভারতের কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয় চারটি সীমান্ত হাট স্থাপন করার অনুমোদন দেয়। সাব্রুমের শ্রীনগর, সিপাইজলা জেলার কমলাসাগর, উত্তর জেলার পালবস্তি বা রাঘনা এবং ধলাই জেলার কমলপুরে এই হাট করার জন্য অনুমতি দেওয়া হয়।

ত্রিপুরায় বিজেপি সরকার গঠন করার পরে ২০১৮ সালের আগস্ট মাসে আরও সাতটি সীমান্ত হাট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ প্রস্তাবের বিষয়ে দুই দেশের সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

ভারতীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, দুই দেশের সীমান্তে থাকা ‘জিরো লাইন’-এর ওপরেই এই বিশেষ হাট তৈরি করা হয়। এর ফলে, দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষরা ওই হাটে গিয়ে জিনিস কিনতে পারেন। দুই দেশের সমান সংখ্যাক বিক্রেতা থাকে। সীমান্ত হাটে বেচাকেনা পুরোটাই করমুক্ত।

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।