editor
প্রকাশিত: 11:50 AM, December 29, 2022
ডিএসএস ডেস্ক :: সিরাজগঞ্জে ভোরে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকার রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের ইঞ্জিনে যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কড্ডার মোড় রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ওই এলাকা পার হচ্ছিল। বাসটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ২৫ জন আহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
ওসি হারুন বলেন, এ দুর্ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে জামতৈল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পরিবর্তন করে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।
ডিএসএস/ এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের