editor
প্রকাশিত: 10:50 AM, July 22, 2023
ডিএসএস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের অভিষেক স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডের শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। সেই গোলটিও আবার এসেছে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে।
লিগস কাপের ম্যাচে আজ মেসিদের দল ২-১ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে দুই দল সমতায় থাকার পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পায়ের জাদু দেখান মেসি। তার বাঁ পায়ের ট্রেডমার্ক ফ্রি-কিকে বল ক্রুজ আজুলের চার ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে পোস্টের বাঁ পাশের কর্নারে জড়িয়ে যায়।
মেসির ওই গোলটি ইন্টার মায়ামির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে। গোল উদযাপনের সময় গ্যালারিভর্তি ২১ হাজার দর্শকের তুমুল করতালি আর উচ্ছ্বাস প্রকাশ বলে দিচ্ছিল, কতটা বদল আসছে মেজর লিগ সকারের ক্লাবটিতে। রেফারি শেষ বাঁশি বাজাতেই আতশবাজিতে ইন্টার মায়ামির স্টেডিয়ামের আকাশ দিনের মতো উজ্জ্বল হয়ে যায়।
ম্যাচটিতে শুরুর একাদশে ছিলেন না মেসি। তবে বেঞ্চে বসে এবং গা গরমের সময় মেসির নাম ধরে গ্যালারি থেকে যে উচ্ছ্বাস ভেসে আসছিল, খোদ আর্জেন্টাইন অধিনায়ক নিজেও তাতে অভিভূত হয়ে পড়েন। কিছুক্ষণ পর পর তাকে সমর্থকদের উদ্দেশে হাত নাড়াতে দেখা যায়। এমনকি একই দৃশ্যের দেখা মেলে তিনি মাঠে নামার সময়ও। মেসি মাঠে নামার সময় দর্শকরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান এবং মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখেন। মোবাইলের ফ্ল্যাশে পুরো গ্যালারি থেকে যেন দ্যুতি ছুটে আসে।
প্রথমার্ধের বিরতির পর মাঠে নামেন মেসি। গ্যালারিতে তখন ‘মেসি, মেসি’ গর্জন চলছে যেন। তবে সমর্থকদের জন্য সবচেয়ে বড় উপহারটি তিনি জমিয়ে রাখেন শেষের জন্য। ক্যারিয়ারের ৮০০-এর মতো গোল করেছেন যিনি, তার কাছে আরও একটি গোল নিশ্চয় বিশেষ কিছু নয়। কিন্তু আজকের ম্যাচে গোল করেও চিরচেনা উদযাপনেই মাতলেন তিনি, নতুন সতীর্থদের সঙ্গে। ইন্টার মায়ামিতে নতুন যুগের সূচনাও করলেন মেসি।
এস এ

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ