editor

প্রকাশিত: 3:51 PM, July 22, 2023

বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে আড়াই হাজার কোটি টাকা

বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে আড়াই হাজার কোটি টাকা

6

ডিএসএস ডেস্ক :: দু’দিন উত্থান আর তিনদিন পতনের মধ্যে দিয়ে জুলাই মাসের আরও একটি সপ্তাহ পার করেছে পুঁজিবাজার। আলোচিত সপ্তাহে কমার বিপরীতে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

তাতে বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন (পুঁজি) ফিরেছে ২ হাজার ৬০২ কোটি ৪০ লাখ ২৯ হাজার ১৮৮ টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

একই অবস্থা দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সেখানে বিনিয়োগকারীদের বাজার মূলধন (পুঁজি) ফিরেছে ২ হাজার ৬৫৭ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা।

6

ডিএসইর তথ্য মতে, গত ১৬ জুলাই সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৬১ হাজার ১৯৫ কোটি ৫১ লাখ ৬ হাজার ৭০৮ টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার (২২ জুলাই) লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৩ হাজার ৭৯৭ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার টাকা। অর্থাৎ টাকার অংকে পুঁজি বেড়েছে ২ হাজার ৬০২ কোটি ৪০ লাখ ২৯ হাজার ১৮৮ টাকা। তবে তার আগের সপ্তাহে পুঁজি কমেছিল ১০ হাজার ১৩৫ কোটি ৫৪ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবস ১৬ জুলাই সূচকের বড় উত্থানের মধ্যদিয়ে লেনদেন হয়। তবে তারপর দুদিন সোম ও মঙ্গলবার সূচক পতনের মধ্যদিয়ে লেনদেন হয়েছে। তারপর দিন বুধবার সূচক বেড়েছে। কিন্তু সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সূচক পতনের মধ্যদিয়ে লেনদেন হয় দেশের প্রধান পুঁজিবাজারে।

সূচক বাড়ার সপ্তাহে বাজারটিতে লেনদেন হয়েছে মোট ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন। এর মধ্যে ১১৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, তার বিপরীতে কমেছে ২৩টির আর অপরিবর্তিত ছিল ১৯৭টির। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ৭০টির, কমেছিল ১২৭টির আর অপরিবর্তিত ছিল ১৯৪টি কোম্পানির শেয়ারের দাম।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৩ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে দশমিক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৫১৬ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকা। অর্থাৎ ৪৭৮ কোটি ১৯ লাখ ৪ হাজার ৪৮৯ টাকার শেয়ার লেনদেন বেড়েছে, শতাংশের হিসাবে যা ১১ দশমিক ২৩ শতাংশ।

গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফুয়াং ফুডের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেন হয়েছে আরডি ফুড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, লুব-রেফ বাংলাদেশ, রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ডেল্টা লাইফ ইনসুরেন্স, অ্যাসোসিয়েট অক্সিজেন, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক এবং লাফার্জহোলসিম লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কিছুটা ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

5

এসময়ে লেনদেন হয়েছে ৮০ কোটি ১৩ লাখ ২১ হাজার ৮৪৭ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৬ কোটি ১৪ লাখ ২৮ হাজার ১৪১ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

2

এস এ

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

5 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

1 সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড

জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

1 আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একক প্রার্থী ঘোষণা করে মাঠে

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

8 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

2 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

7 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

1
4