editor
প্রকাশিত: 11:31 AM, July 24, 2023
ডিএসএস ডেস্ক :: আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন প্রায় তিন বছর হতে চলল। ক্রিকেটার হিসেবে এবার নিজের জাতীয়তা বদলাতে চলেছেন মোহাম্মদ আমির।
বাঁহাতি পেসারকে ব্রিটিশ ক্রিকেটার হিসেবে আগামী মৌসুমে কাউন্টি ক্রিকেট খেলতে দেখা যাবে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
কাউন্টি ক্রিকেটে এর আগেও খেলেছেন আমির। তবে সামনের মৌসুমে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে তার। তাকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি ডার্বিশায়ার। ব্রিটিশ নাগরিক নার্জিস খানকে বিয়ে করায় আমিরের সেখানকার নাগরিকত্ব পাওয়া কেবল সময়ের ব্যাপার।
ডার্বিশায়ারের সঙ্গে পাকিস্তান ক্রিকেটের একটি যোগসূত্র আছে। পাকিস্তানের বর্তমান ডিরেক্টর অফ ক্রিকেট মিকি আর্থার একইসঙ্গে কাজ করছেন ডার্বিশায়ারের হেড কোচ হিসেবে। এছাড়া পাকিস্তানের কোচ থাকাকালীন আমির ছিলেন তার গুরুত্বপূর্ণ অস্ত্র। দক্ষিণ আফ্রিকার এই কোচ এখন ডার্বিশায়ারকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন তিনি।
এদিকে কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, ব্রিটিশ ক্রিকেটার হিসেবে আইপিএল খেলারও পরিকল্পনা আছে তার। যদিও আমির প্রথম নন, এর আগে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদও আইপিএল খেলেছেন ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে।
এস এ

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ