editor

প্রকাশিত: 4:55 PM, July 24, 2023

বিশ্বকাপ মিশনে হার দিয়ে শুরু আর্জেন্টিনার

বিশ্বকাপ মিশনে হার দিয়ে শুরু আর্জেন্টিনার

ডিএসএস ডেস্ক :: ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে অবস্থান ইতালির নারীদের। ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে বেশ শক্তিশালী দল তারা। এমন বাস্তবতা মেনে নিজেদের বিশ্বকাপ মিশনে রক্ষণাত্মক ভঙ্গিতে শুরু করেছিল আর্জেন্টিনার মেয়েরা। সেই প্রচেষ্টায় প্রায় সফলও হয়েছিল লা আলবিসেলেস্তেদের। তবে শেষ মুহূর্তে গোল হজম করে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে লাতিন আমেরিকার দেশটি।

সোমবার (২৪ জুলাই) নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ইতালি এবং আর্জেন্টিনা। রক্ষণে মনোযোগ দিয়ে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলেই মনোযোগ ছিল আর্জেন্টিনার মেয়েদের। তবে ৮৭ মিনিটে ক্রিস্টিনা জিরেল্লির গোলে শেষ রক্ষা হয়নি তাদের। ১-০ গোলের পরাজয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল আলবিসেলেস্তেরা।

এদিন ইতালির শক্তিশালী আক্রমণ ঠেকাতে চার ডিফেন্ডারের সাথে পিভট হিসেবে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে একাদশ সাজিয়েছিল আর্জেন্টিনা। তাদের এমন জমাট রক্ষণের বিপরীতে শুরু থেকেই আক্রমণ চালিয়েছে ইতালি। যে কারণে প্রথমার্ধে বলার মত তেমন কোন সুযোগই করতে পারেনি আর্জেন্টিনা। পুরোটা সময় ইতালির আক্রমণ ঠেকাতেই হিমশিম খেতে হয়েছে তাদের।

অবশ্য প্রথমার্ধে দুইবার বল জালে জড়িয়েছিল ইতালি। তবে অফসাইডের কারণে দুটি গোলই বাতিল করে দেন রেফারি। ১৬ মিনিটে আরিয়ানা কারুসো এবং ৪১ মিনিটে ভ্যালেন্তিনা জিয়াসিনতির গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

গোলশূন্য প্রথমার্ধের পর কিছুটা গতি আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৮ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনার মেয়েরা। তবে ইলিয়ানা স্ট্যাবিলের ফ্রি-কিক দারুণভাবে ফিরিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক ফ্রেন্সেসকা দুরান্তে। এরপর নিয়মিত আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউই।

এরপর ম্যাচের ৭৪ মিনিটে ইতালির একাদশে বদলি হয়ে মাঠে নামেন জিরেল্লি। আর মাঠে নামার ১৩ মিনিট পরেই স্কোরশিটে নাম লেখান জুভেন্টাসের এই তারকা। ম্যাচের ৮৭ মিনিটে বামপ্রান্ত থেকে লিসা বোয়াত্তিনের ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান ইতালিয়ান এই নাম্বার টেন।

পিছিয়ে পড়েও হাল ছারেননি আর্জেন্টিনার মেয়েরা। ম্যাচের একদম শেষ মুহূর্তে ফিরে আসার জন্য দারুণ এক সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু, বোনসেনগুন্দোর ফ্রিকিক আবারও ফিরিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক। শেষপর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে। পুরো ম্যাচে আর্জেন্টিনার ৫ শটের বিপরীতে তারা শট নিয়েছে ১১টি।

এবারের নারী বিশ্বকাপে আর্জেন্টিনা ‘জি’ গ্রুপ থেকে অংশ নিচ্ছে। যেখানে আলবিসেলেস্তেদের বাকি প্রতিপক্ষরা হলো দক্ষিণ আফ্রিকা ও সুইডেন। আগামী ২৮ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬ টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ২ আগস্ট বাংলাদেশ সময় দুপুর ৬ টায় সুইডেনের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে তারা।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ