editor
প্রকাশিত: 10:56 AM, July 30, 2023
ডিএসএস ডেস্ক :: প্রাক-মৌসুম ম্যাচ, যা প্রস্তুতির ছলেই খেলে থাকা হয়। কিন্তু লড়াইটা যখন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের, তখন প্রস্তুতি থেকে মর্যাদা শব্দটি বেশি বড় হয়ে ওঠে।
আর সেই মর্যাদার লড়াইয়ে রিয়ালকে আবারও ধরাশায়ী করেছে বার্সা। উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে।
যুক্তরাষ্ট্রের এটি এন্ড টি স্টেডিয়ামে ম্যাচের ১৫তম মিনিটে প্রথম লিড নেয় বার্সা। ফরাসি তারকা উসমান দেম্বেলে ডান প্রান্ত থেকে দারুণ শটে গোলটি করেন। পাঁচ মিনিট পরই অবশ্য গোল পরিশোধের দারুণ এক সুযোগ পেয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু পেনাল্টি শটে গোল করতে পারেননি দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, বল লাগে ক্রসবারে।
ভাগ্য সহায়তা করছিল না রিয়ালকে। চুয়ামেনি ও ভিনির নেওয়া আরো একটি করে শট ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির পরও আধিপত্য ধরে রাখে বার্সা। ৮৫তম মিনিটে বার্সার হয়ে ২০ বছর বয়সী মিডফিল্ডার ফেরমিন লোপেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
বার্সার তিন নম্বর গোলটি আসে ম্যাচের যোগ করা সময়ে। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে রীতিমতো বোকা বানিয়ে গোলটি করেন ফেরান তোরেস। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
এস এ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,