editor
প্রকাশিত: 11:33 AM, July 31, 2023
ডিএসএস ডেস্ক :: ২০২৩ অ্যাশেজের শেষ ম্যাচটা স্টুয়ার্ট ব্রডের জন্য নিশ্চিতভাবে জিততে চাইবে ইংল্যান্ড। এটাই যে কিংবদন্তি এই পেসারের শেষ টেস্ট। ওভালে চতুর্থ দিনের প্রথম সেশন পর্যন্ত সেই কাজটা ঠিকভাবে করে রেখেছিল ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ৩৮৪ রানের টার্গেট দিয়ে খানিকটা নির্ভার থাকাই যায়। তবে, অস্ট্রেলিয়ার দুই ব্যাটারকে এদিন দেখা গেলো ভিন্ন মেজাজে। আর তার সুবাদে ব্রডের বিদায়ী টেস্টেও জয়ের স্বপ্ন বুনছে অজিরা।
চতুর্থ দিনের শুরুতে ব্যাট হাতে শেষবারের মত ক্রিজে নেমেছিলেন ইংলিশ পেসার ব্রড। নিজের শেষ ইনিংসেও রেকর্ড গড়েই মাঠ ছেড়েছেন তিনি। এতদিন টেস্টে নিজের শেষ বলে ছয় মারার রেকর্ড ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজের ওয়েইন ড্যানিয়েলের। ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই এমন কীর্তি গড়েছিলেন তিনি। এবার সেই তালিকায় যুক্ত হলেন স্টুয়ার্ট ব্রড।
অপরপাশে জেমস অ্যান্ডারসন আউট হয়ে যাওয়ায় ইনিংস বড় করা হয়নি ব্রডের। এরপর অবশ্য বল হাতেও সফল হননি তিনি। শুধু ব্রডই না, এদিন বল হাতে ব্যর্থ হয়েছেন ইংলিশদের সবাই।
৩৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বেশ দেখেশুনেই খেলেছেন দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। ৩৮ ওভারে দুজনে যোগ করেছেন ১৩৫ রান। সবশেষ এই মাঠেই ২০১৫ সালে ইংলিশদের বিপক্ষে ওপেনিং জুটিতে শতরান পার করেছিল অজিরা। একইদিনে নিজের ৫ হাজার টেস্ট রানও পার করেছেন উসমান খাজা।
জয়ের জন্য পঞ্চম দিনে অজিদের দরকার আরও ২৪৯ রান। হাতে আছে ৯৮ ওভার। এই ম্যাচ জিতলে ২০০১ সালের পর প্রথমবারের মত ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয় উদযাপন করতে পারবে অজি ক্রিকেটাররা।
শেষদিনে অবশ্য বড় এই টার্গেট টপকে যাওয়াটাই অজিদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ওভালে চতুর্থ দিনে ছিল বৃষ্টির হানা। পঞ্চম দিনে তাই মোট ৯৮ ওভারের খেলা রাখা হয়েছে। বৃষ্টিতে খেলা মাঠে না গড়ালেও অবশ্য ক্ষতি নেই অস্ট্রেলিয়ার। ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ নিজেদের দখলে রাখা নিশ্চিত করেছে তারা।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,