editor
প্রকাশিত: 6:07 PM, July 31, 2023
ডিএসএস ডেস্ক :: পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেওয়া সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, আমার সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের কোনো শত্রুতা নেই। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আমাদের নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে থাকে।
পাকিস্তানের হয়ে ১১৭টি ওয়ানডে, ৫৩টি টেস্ট আর ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা সরফরাজ বলেন, পাকিস্তানের বর্তমান দলে কোনো বিভেদ নেই। প্রত্যেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। সব খেলোয়াড় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই।
পাকিস্তানের হয়ে ৬টি সেঞ্চুরির সাহায্যে ৬ হাজার ১৫৭ রান করা সরফরাজ আহমেদ আরও বলেন, আমার এবং রিজওয়ানের মধ্যে কোনো শত্রুতা নেই। আমাদের দুইজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ার কিছু লোকজন বিদ্বেষ ছড়ায়। এসব লোকদের খেয়েদেয়ে কোনো কাজ নেই, সোশ্যাল মিডিয়ায় এসে অপ্রয়োজনীয় কিছু লিখতে শুরু করে।
ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমকে নিয়ে প্রায়ই তুলনা করা হয়।
এ ব্যাপারে সরফরাজ বলেন, বাবর আজমকে ছেড়ে দিন, তাকে ক্রিকেটটা উপভোগ করতে দিন। বিরাট কোহলি গত ১৪-১৫ বছর ধরে ধারবাহিক ক্রিকেট খেলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার সঙ্গে এখনই বাবরের তুলনা করা ঠিক হবে না। সে ২০১৫ সালে অভিষেকের পর থেকে ভালো খেলছে। তবে বাবরের চেয়ে ভালো কেউ কভার ড্রাইভ এবং অন ড্রাইভ খেলতে পারে না।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,