editor
প্রকাশিত: 12:05 PM, August 1, 2023
ডিএসএস ডেস্ক :: বিশ্বকাপ ট্রফির ভ্রমণ শুরু হয়েছে অনেক আগেই। অক্টোবরে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর।
এর আগে ৭ আগস্ট বাংলাদেশেও আসবে ট্রফিটি। তখন পদ্মা সেতুতে ফটোসেশন হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
এছাড়া ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সাধারণ দর্শকদের জন্য রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নেওয়া হবে বিশ্বকাপের ট্রফি।
গত জুনে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর ট্রফি উন্মোচিত হয়। ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উপরে স্ট্রাটোস্ফিয়ার থেকে ট্রফিটি নেমে আসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিশ্বকাপের ট্রফি এখন রয়েছে পাকিস্তানে, এরপর যাবে শ্রীলঙ্কায়।
সেখান থেকে ৭ আগস্ট ঢাকায় আসবে ট্রফিটি, থাকবে ৯ আগস্ট অবধি। আইসিসির গাইডলাইন অনুযায়ী বিশেষ স্থান বা স্থাপনার সামনে ছবি তোলা যাবে। গতবার বাংলাদেশের সংসদ ভবনের সামনে তোলা হয়েছিল। এবার বিসিবির আগ্রহে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের পদ্মা সেতুর সামনে ছবি তোলা হবে।
বাংলাদেশ থেকে বিশ্বকাপ ট্রফি যাবে কুয়েতে। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্বভ্রমণ। সবমিলিয়ে বিশ্বের ১৮টি দেশের ৪০ এর অধিক শহর ঘুরবে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের ১০টি শহরে হবে বিশ্বকাপের এবারের আসর।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,