editor
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২
ডিএসএস ডেস্ক :: জামায়াতে ইসলামীর গণমিছিল কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর পুরানা পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার আগ থেকেই পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরানা পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ও জিরো পয়েন্টে পুলিশ সদস্যদের তৎপরতা দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান, প্রিজন ভ্যান, সাঁজোয়া যান।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার বলেন, বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা বলয় রেখেছি জনগণের যেন ভোগান্তি না হয়। ঢাকা শহরে যেহেতু জামায়াতে ইসলামকে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি, তারা কোথায় করবে আমরা তা জানি না।
জনদুর্ভোগ যেন না হয়, সে লক্ষ্যে আমরা ঢাকার বিভিন্ন পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েন করেছি। আগামীকাল থার্টি ফাস্ট নাইট আর আজ রাজনৈতিক বিভিন্ন দলের কর্মসূচি বিবেচনায় অন্য কোনো ঘটনা যেন না ঘটতে পারে, সে লক্ষ্যে আমরা পুলিশ মোতায়েন করেছি।
যেহেতু জামায়াতকে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি তাই তারা মিছিল করতে চাইলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।
এস এ
1 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
5 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
2 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
7 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
1 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
3 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
5 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)