editor
প্রকাশিত: 4:22 PM, August 2, 2023
ডিএসএস ডেস্ক :: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ক্যাম্প বয়কট করলেও অভিমান ভুলে বাফুফের কাছে এক প্রকারে হার মেনেই ক্যাম্পে ফিরেছেন জাতীয় নারী দলের ফুটবলাররা। দলের সকলে ক্যাম্পে ফিরলেও অধিনায়ক সাবিনা খাতুন ও সানজিদা আক্তার এখনও রয়েছেন ছুটিতে। সানজিদা অসুস্থ্য থাকায় যোগ দেননি ক্যাম্পে। আর অধিনায়ক কোনো কারণ জানাননি।
সাবিনার এই আচরণে প্রশ্ন তুলেছে দেশের বেশ কিছু গণমাধ্যম। এমনকি সেখানে অভিযোগও তোলা হয়েছে সাবিনার কারণে ‘নষ্ট’ হচ্ছেন দলের বাকি ফুটবলাররা।
এমন সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের কড়া জবাব দিলেন সাফজয়ী এই দলপতি। নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে কড়া জবাব দেন সেই প্রতিবেদনের।
সাবিনা লিখেন, ‘আমি ফুটবল খেলি এবং আমার সবকিছু শুধু ফুটবলকে ঘিরেই। মেয়েদের ফুটবলের শুরু থেকে এখন পর্যন্ত পাশে আছি নিঃস্বার্থভাবে। খেলার বিরতিতে কিছুদিনের ছুটি পেয়েছিলাম। বাফুফে ক্যাম্পের বাইরে যে খেলোয়াড় আছে তাদের উৎসাহিত করতে পরিবারকে সময় না দিয়ে সময় দিলাম ফুটবল কে। বাফুফে নারী ফুটবলের জন্য যে অবদান রাখছে চেষ্টা করেছি নিজের থেকে কিছুটা হেল্প করতে।’
‘তারপর ও যেভাবে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন এবং ভুল ইনফরমেশন দিচ্ছেন সেটা বাংলাদেশ মহিলা ফুটবল এবং মহিলা ফুটবলারদের জন্য কতটা স্বস্তিদায়ক সেটা বিবেচনা করাও একজন সাংবাদিকের দায়িত্ব। নিউজ করলে রেটিং বাড়বে কিন্তু তাতে ভুল ইনফরমেশন দিয়ে যেভাবে নিজেদের হিরোইজম দেখাতে যেয়ে হেয় করছেন সেই বিষয়টাও ভাবার অনুরোধ রইল সকল সাংবাদিকবৃন্দের কাছে। আমরা অবশ্যই ফিরব এবং চ্যাম্পিয়নের মতোই ফিরবো ইনশাআল্লাহ’, তিনি যোগ করেন।
উল্লেখ্য, বেতন-ভাতা বৃদ্ধি, পুরুষ ফুটবলারদের সমান সুযোগ-সুবিধাসহ ছয় দফা দাবি লিখিতভাবে বাফুফে সভাপতির কাছে জানিয়ে নেপালের বিপক্ষের দুটি প্রীতি ম্যাচ খেলে ছুটিতে গিয়েছিলেন নারী দলের ফুটবলাররা। দাবি পূরণ না হলে ক্যাম্পে ফিরবেন না বলেও জানানো হয়েছিল তাদের পক্ষ থেকে।
কিন্তু দাবি-দাওয়া পূরণের আগেই ক্যাম্পে যোগ দিলেন নারী ফুটবলাররা।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,