editor

প্রকাশিত: 11:59 AM, August 3, 2023

ইন্টার মায়ামিতে পা রেখে নতুন রূপে লিওনেল মেসি

ইন্টার মায়ামিতে পা রেখে নতুন রূপে লিওনেল মেসি

ডিএসএস ডেস্ক :: ইন্টার মায়ামিতে পা রেখেই যেন আরও একবার নতুন রূপে সেই পুরোনো লিওনেল মেসি। প্যারিসে শেষ সময়টা ভালো না কাটলেও আমেরিকায় শুরুর সময়টা বেশ উপভোগ করছেন এলএমটেন। অন্তত তার পারফরম্যান্স এমন কথাই বলছে। আজ অর্লান্ডো সিটির বিপক্ষেও দলের টপ পারফর্মার ছিলেন মেসি। তার জোড়া গোলে লিগস কাপের ‘রাউন্ড অব থার্টি টু’তে সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।

এ জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। এর আগে লিগস কাপের গ্রুপপর্বের দুই ম্যাচে তিন গোল করেন মেসি। এছাড়া মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল গোলাপি জার্সিধারীরা।

সিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ম্যাচের সপ্তম মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন মেসি। রবার্ট টেইলরের চিপ থেকে গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে লিডটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, ১০ মিনিট পরই ভিলচেজের গোলে সমতা আনে অরল্যান্ডো।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে ইন্টার মায়ামি। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি পায় ক্লাবটি। অধিনায়ক মেসি নিজে পেনাল্টি না নিয়ে জোফেস মার্টিনেজকে নেওয়ার সুযোগ করে দেন। অধিনায়ককে হতাশ করেননি মার্টিনেজ। স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ২-১ করে দেন তিনি।

ম্যাচের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। মার্টিনেজের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন এই আর্জেন্টাইন। ম্যাচের শেষ দিকে অরল্যান্ডো সিটি একটি গোল পরিশোধ করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,