editor
প্রকাশিত: 8:44 PM, August 3, 2023
ডিএসএস ডেস্ক :: তামিম ইকবাল ইস্যুতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পাপনের বাসায় প্রবেশ করেছেন তামিম। ধারণা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে!
এর আগে আজ (বৃহস্পতিবার) সারাদিন বিসিবি কর্মকর্তাদের সঙ্গে তামিমের বৈঠক নিয়ে গুঞ্জন থাকলেও তার স্থান ও সময় নিয়ে ধোঁয়াশা ছিল। পরবর্তীতে সন্ধ্যা নাগাদ বিসিবি রাত ৮টায় সংবাদ সম্মেলনের ডাক দেয়। এটি অনুষ্ঠিত হবে বিসিবি সভাপতি পাপনের বাসায়।
তামিম বিসিবি সভাপতির বাসায় যাওয়ার একটু আগেই সেখানে পৌঁছান ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তামিমের পর আসেন নাজমুল হাসান পাপনও। অর্থাৎ আগে থেকে তিনি বাসায় ছিলেন না।
গেল মাসে নাটকীয় অবসর ইস্যুর পর তামিম ইকবাল জানিয়েছিলেন, ক্রিকেট বোর্ডের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে আলাপ রয়েছে। আর সেই আলাপের ওপরই অনেক কিছু নির্ভর করবে বাঁ-হাতি এই ওপেনারের ভবিষ্যৎ নিয়ে। এবার সেই আলাপেই বসেছেন তামিম। এরপর বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কিছু একটা জানানোর জন্য সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় বিসিবি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,