editor
প্রকাশিত: 5:55 PM, August 5, 2023
ডিএসএস ডেস্ক :: গত নারী বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল। তবে এবার সেই চৌকাঠ পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে জাপান। শেষ আটে উঠার লড়াইয়ে নরওয়েকে ৩-১ গোলে উড়িয়ে দেয় ২০১১’র চ্যাম্পিয়নরা।
ওয়েলিংটন স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে নিজেদের ভুলেই পিছিয়ে যায় নরওয়ে। আত্মঘাতী গোল করে বসেন নরওয়েজিয়ান ডিফেন্ডার ইনগ্রিদ এনজেন। যদিও পাঁচ মিনিট পর সমতায় ফেরে ১৯৯৫’র বিশ্ব চ্যাম্পিয়নরা। দারুণ এক হেডে বল জালে জড়ান গুরো রেইতেন। কিন্তু সমতা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নরওয়ে। জাপানের দাপুটে পারফরম্যান্সের কাছে রীতিমত খাবি খাচ্ছিল।
বিরতির পর একচেটিয়া আধিপত্য দেখায় জাপান। ৫০ মিনিটে বুলেট গতির শটে তাদের এগিয়ে দেন রিসা শিমিজু। এরপর ব্যবধান বাড়ানোর কাজটি করেন হিনাটা মিয়াজাওয়া। টুর্নামেন্টে এনিয়ে পাঁচ গোল করে গোল্ডেন বুটের তালিকায় শীর্ষে আছেন তিনি।
দিনের অপর খেলায় সুইজারল্যান্ডকে ৫-১ গোলে গুঁড়িয়ে কোয়ার্টারে উঠেছে স্পেন। প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় তারা। দলটির হয়ে জোড়া গোল করেন আইতানা বোনমাতি। এছাড়া গোল আসে আলবা রেদোন্দো, লাইয়া কোদিনা ও হেনিফার হার্মোসোর কাছ থেকেও। শেষ আটে স্পেনের প্রতিপক্ষ নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকার মধ্যকার জয়ী দল। জাপান খেলবে সুইডেন-যুক্তরাষ্ট্রের মধ্যকার জয়ী দলের বিপক্ষে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,