editor
প্রকাশিত: 12:20 PM, August 6, 2023
ডিএসএস ডেস্ক :: ফরাসি ক্লাব পিএসজির জন্য ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে অমূল্য (প্রাইসলেস) বলে উল্লেখ করেছেন বিখ্যাত ফুটবল এজেন্ট আন্দ্রে কারি। এই ব্রাজিল এজেন্টের মতে, নেইমারের জন্যই পিএসজিতে এসেছিলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের মতো তারকারা। তবে নেইমার-এমবাপে-মেসি ত্রয়ীর মাধ্যমেও চ্যাম্পিয়ন্স লিগের খরা ঘোচাতে পারেনি ক্লাবটি। মেসির পর এমবাপেও বর্তমানে ক্লাবটি ছাড়ার প্রক্রিয়ায় আছেন। এমন পরিস্থিতিতেও পিএসজিকেই নিজের গন্তব্য বানিয়ে নিয়েছেন ব্রাজিল তারকা।
আন্দ্রে কারির মতে, ‘নেইমার পিএসজিকে যা দিয়েছে, তা অমূল্য। বিপণনের দিক থেকে নেইমারের কাছ থেকে পিএসজি যা পেয়েছে, সে হিসেবে সে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সস্তা খেলোয়াড়। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, সেখানে একটা ছেলেকে দেখবেন পিএসজির জার্সি পরা। অথচ তারা আগে এই ক্লাব সম্পর্কে কেউ কিছু জানতই না। শেষ পর্যন্ত এখানে মেসি, এমবাপে এবং ডি মারিয়াসহ অন্যরা এসেছে।’
২২ কোটি ইউরোতে ২০১৭ সালে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে পিএসজিতে আসেন নেইমার। অথচ এর আগে তিনি কাতালান ক্লাব বার্সেলোনায় বেশ ধারাবাহিক পারফর্ম করে আসছিলেন। সে কারণে বার্সাও তাকে ছাড়তে রাজি ছিল না, অপরদিকে আটকেও রাখতে পারেনি কিছুতেই। এর কিছুদিনের মধ্যেই প্যারিসের ক্লাবটিতে আসেন এমবাপেও। তবে নেইমারকেই অগ্রাধিকার দিয়ে আসছিল পিএসজি। এরপর একই পথ ধরে প্রথমে আনহেল ডি মারিয়া এবং ২০২১ সালে পিএসজিতে যান লিওনেল মেসি।
তবে বড় সাইনিংগুলোতে তারকা ফুটবলারদের কাছ থেকে তেমন সাফল্য পাওয়া যায় না বলে মত বিখ্যাত এই এজেন্টের। সেক্ষেত্রে নেইমার-এমবাপেকেই কেবল সফল মানছেন আন্দ্রে কারি, ‘নেইমার এবং এমবাপেকে বাদ দিলে আমরা ১০০ মিলিয়ন বা তার বেশি খুব কম দলবদলই দেখব, যা কাজ করেছে। এরকম বেশিরভাগ দলবদল কাজ করেনি। বার্সেলোনায় (উসমান) দেম্বেলে, আঁতোয়ান গ্রিজমান, (ফিলিপে) কৌতিনিয়ো এবং রিয়াল মাদ্রিদে কাজ করেনি (এডেন) হ্যাজার্ড, অনেক ক্ষেত্রে (গ্যারেথ) বেলের দলবদলও। এছাড়া অ্যাতলেতিকো মাদ্রিদ জোয়াও ফেলিক্সের জন্য ১২ কোটি ৬০ লাখ ইউরো এবং ৮ বা ৯ কোটি ইউরো দিয়েছে টমাস লেমারের জন্য। অনেক টাকা খরচ করেও চেলসি কিছুই পায়নি।’
ইউরোপীয় দলবদলের বাজারে কারি বড় নাম। ২০০৩ সালে ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো এবং ২০১৩ সালে নেইমারকে বার্সেলোনায় নিয়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি ব্রাজিলের ওয়ান্ডার কিড এবং ‘নতুন রোনালাদো’ (নাজারিও) খ্যাত ভিটর রকিকেও তিনি কাতালান ক্লাবে নিয়ে গেছেন।
স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সাবেক কোচ লুইস এনরিকে পিএসজিকে নতুন করে সাজাচ্ছেন। একইসঙ্গে এমবাপের ক্লাব ছাড়ার প্রক্রিয়ায় সৃষ্ট বাজে পরিস্থিতিতে তিনি বেশ ক্ষুব্ধও। তবুও নতুন কিছুর আশায় তিনি ফরাসি শিবিরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তরুণ নির্ভর দল সাজাচ্ছেন। আগামী ১২ আগস্ট লিগ ওয়ানের প্রথম ম্যাচ খেলতে নামবে পিএসজি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,