editor
প্রকাশিত: 2:30 PM, August 11, 2023
ডিএসএস ডেস্ক :: গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনের আউটার সিগনালে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা ট্রেন যাত্রীদের কয়েকটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের আউটার সিগনালে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও ট্রেনের যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে কর্ণফুলী কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এক পর্যায়ে ট্রেনটি টঙ্গী স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে গতি কমিয়ে দেয়। এ সময় ছিনতাইকারীরা বাইরে থেকে ট্রেনের ভেতর পাথর ছুড়তে থাকে। পরে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি করেন এবং ট্রেনের মধ্যে শুয়ে পড়েন। ওই সময় কয়েকজন আহত হন। পরে ছিনতাইকারীরা ট্রেনের ভেতর থেকে যাত্রীদের কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, যাত্রীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশ পৌঁছার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে রেলওয়ে ও থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের নয় জনকে আটক করেছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ