editor
প্রকাশিত: 12:07 PM, January 1, 2023
ডিএসএস ডেস্ক :: ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো বহু ফানুস বৈদ্যুতিক তারে পড়ায় বন্ধ রাখা হয়েছিল মেট্রোরেল চলাচল। সকাল ৮টা থেকে এ ট্রেন চলাচলের কথা থাকলেও শুরু হয়েছে সোয়া দুই ঘণ্টা পর।
রোববার (১ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার আগে থেকেই রাজধানীর মিরপুরের প্রায় প্রতিটি এলাকায় আতশবাজি ও পটকা ফোটানোর পাশাপাশি ফানুস ওড়ানো হয়। ধীরে ধীরে বহু ফানুস নেমে পড়েছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে। এতে সকালের মেট্রো যাত্রা থেমে যায়।
মেট্রোর চলাচল পুনরায় চালু হওয়া প্রসঙ্গে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সহকারী জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়া বলেন, ফানুস পড়া চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ফলে বৈদ্যুতিক লাইন পরিষ্কারের জন্যে চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। সোয়া ১০টা থেকে মেট্রোর চলাচল শুরু হয়।
তিনি আরও বলেন, যাত্রীর চাপ থাকলে ট্রিপ সংখ্যা বাড়ানো হবে। হয়তো চলাচলের সময়ও বাড়ানো হবে।এর আগে দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয় বলে জানান ডিএমটিসিএলের এক কর্মকর্তা।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের