editor
প্রকাশিত: 12:22 PM, August 15, 2023
ডিএসএস ডেস্ক :: ফ্রান্স ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যাচ্ছেন ব্রাজিল তারকা নেইমার। ইতোমধ্যে নেইমারকে বিক্রি করতে রাজি হয়েছে পিএসজি। খবর স্কাই স্পোর্টসের।
এতে বলা হয়, দুই বছরের চুক্তিতে আল হিলালে যাচ্ছেন নেইমার। সোমবারই মেডিকেল টেস্ট দেবেন তিনি। আর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলবদল সম্পন্ন করবেন ব্রাজিলীয় তারকা।
পিএসজির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, গত তিন ট্রান্সফার উইন্ডোতে নেইমারকে বিক্রি করতে মুখিয়ে ছিল প্যারিসের ক্লাবটি। অবশেষে সেই পথেই হাঁটল তারা। এজন্য আল হিলালের কাছ থেকে ৮৬ দশমিক ৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড পাবে দ্য প্যারিসিয়ানরা।
এর আগে ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২০০ মিলিয়নে পিএসজিতে আসেন নেইমার। সেসময় এটি ছিল ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড।
পিএসজির নতুন কোচ হয়েছেন লুইস এনরিকে। ইতোমধ্যে চাউর হয়েছে, নেইমারকে দলের মূল্য খেলোয়াড় হিসেবে বিবেচনা করছেন না তিনি। মূলত এ কারণে ক্লাবটি ছাড়ছেন ৩১ বছর বয়সী সেলেকাও তারকা।
স্কাই স্পোর্টস নিউজের ‘কাভেহ সোলহেকোল’-এর মতে, সৌদি আরবে বার্ষিক ১২৯ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড আয় করবেন নেইমার। পিএসজির চেয়ে যা ৬ গুণ বেশি।
চলতি গ্রীষ্মে লিওনেল মেসিকে ডেরায় টানার চেষ্টা করে আল হিলাল। তাকে না পেয়ে কিলিয়ান এমবাপ্পেকে দলে টানা প্রচেষ্টা চালায় তারা। ফরাসি তারকা পেতেও ব্যর্থ হয় সৌদি প্রো-লিগের ক্লাবটি। অবশেষে নেইমারকে পেল তারা।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,