editor

প্রকাশিত: 6:58 PM, August 16, 2023

হেলমেট ছাড়া বাইকে উঠলেই মামলা

হেলমেট ছাড়া বাইকে উঠলেই মামলা

ডিএসএস ডেস্ক :: রাজশাহী মহানগর এলাকায় হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন-নবনিযুক্ত পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে ট্রাফিক আইন প্রতিপালন বিষয়ে চালক ও অভিভাববদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ সচেতনতামূলক এ মতবিনিময় সভার আয়োজন করে।

এতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, হেলমেট ছাড়া পেট্রল বা অকটেন বিক্রি না করতে এরই মধ্যে পাম্পগুলোতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। আর মোটরসাইকেল চালক ও আরোহীদের নিরাপত্তার প্রয়োজনেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর চালক ও আরোহী-দুজনকেই হেলমেট পরতে হবে। কেউ কখনও হেলমেট ছাড়া মোটরসাইকেলে উঠলেই আইনি ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ’।

রাজশাহী পুলিশ কমিশনার বলেন, ঢাকার প্রতিটি মোটরসাইকেল চালক ও পেছনের যাত্রীরা হেলমেট নিয়ে চলাচলে অভ্যস্ত। ঢাকার এত লোক যদি এটাতে অভ্যস্ত হতে পারে তাহলে রাজশাহীর ৫-৬ লাখ মানুষ কেন পারবে না? হেলমেট নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য। নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম প্রথমে ঢাকায় শুরু হয়ে সফল হয়েছে। রাজশাহীতেও সফল হবে।

পুলিশ কমিশনার বলেন, নো হেলমেট/নো ফুয়েল- অভিযান শুরু হয়েছে। এটি নাগরিকদের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলার জন্য। আপনারা সচেতন ও সহযোগিতা করলে এ শহর হবে নিরাপদ। আগামী দিনে এ সচেতনা কার্যক্রম স্কুলে চালু করা হবে। সপ্তাহ খানেকের মধ্যেই পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের রাস্তায় চলাচল ও ট্রাফিক আইন বিষয়ে সচেতন করার কাজ করবেন।

পুলিশ কমিশনার আরও বলেন, রাজশাহী মহানগরীর রাস্তা অনেক প্রশস্ত হওয়ায় নিয়ম মেনে যানবাহন চালানো খুবই সহজ।

তিনি শহরে চলাচলের সময় সর্বদা ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বাম লেন ফ্রি রাখা এবং মোড়ের ২০ গজ দূরে গাড়ি দাঁড় করানো এসব নিয়ম কানুন মেনে চলার জন্য নির্দেশ দেন।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, এখন থেকে এসব বিষয়ে আপনাদের পরিবারের সদস্য ও পরিচিত জনদের সচেতন করবেন। সবার সহযোগিতায় এ সবুজ সুন্দর মহানগরীতে একটি উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা উপহার দেওয়ার সম্ভব হবে। আর আগামীতে বিভিন্ন স্কুলেও এসব বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে। সেখানে শিক্ষার্থীদের ট্রাফিক আইন, রাস্তা পারাপার, ব্যবহার ইত্যাদি সম্পর্কে সচেতন করা হবে বলে উল্লেখ করেন রাজশাহীর নবাগত পুলিশ কমিশনার।

সভায় রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) শারমিন আকতার চুমকি ও মো. সাইদুর রহমান ছাড়াও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন নেতা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ