editor

প্রকাশিত: 7:13 PM, August 21, 2023

যে কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: কৃষিমন্ত্রী

যে কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: কৃষিমন্ত্রী

6

ডিএসএস ডেস্ক :: চীন, জাপান, ইরান, মিশর ও তুরস্কসহ যে কোনো দেশ থেকে পেঁয়াজ আনতে চাইলে যে কাউকে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সোমবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পেঁয়াজের দাম বাড়ার কারণ কী ও এর থেকে পরিত্রাণের উপায় জানতে চাইলে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, পেঁয়াজ আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা। কিন্তু পেঁয়াজের ব্যাপক ব্যবহার হয় যা অনেকটা সবজির মতো। পেঁয়াজ উৎপাদনের জন্য দেশের আবহাওয়া খুবই উপযোগী। তবে আমাদের আগে যেসব পেঁয়াজ ছিল সেগুলোর উৎপাদনশীলতা কম। ইতোমধ্যে আমাদের কৃষি গবেষকরা উন্নত জাতের পেঁয়াজ উদ্ভাবন করেছেন। সেগুলোর ফলন অনেক বেশি। প্রতি হেক্টরে ২০ টন পেঁয়াজ হয়।

5

তিনি বলেন, আমাদের পেঁয়াজের মৌসুম হলো মার্চের শেষে ও এপ্রিলের প্রথম দিকে সে সময় দাম অস্বাভাবিকভাবে কমে যায়, এটা হলো আমাদের সমস্যা। পেঁয়াজ যেহেতু পচনশীল তাই বেশি দিন ঘরে থাকলে নষ্ট হয়ে যায়। আমরা যদি পেঁয়াজ ঠিকমতো সংরক্ষণ করতে পারতাম তাহলে পেঁয়াজ নিয়ে কোনো সমস্যা হতো না। বড় সমস্যা হচ্ছে পেঁয়াজ গুদামে রাখা যায় না। সেজন্য আমাদের প্রায় প্রতিবছর পেঁয়াজ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। পেঁয়াজের দাম হঠাৎ কোনো বছর কমে যায়। গতবছর দাম কম ছিল। ফলে চাষিরা এ বছর আবাদ করতে পারেননি। এ বছর আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে দুই থেকে আড়াই লাখ টন পেঁয়াজ উৎপাদন কম হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রথম দিকে পেঁয়াজ আমদানির অনুমতি দেই নাই। এতে চাষিরা ভালো দাম পেয়েছে। এ মুহূর্তে দেখা যাচ্ছে আমদানি না করলে দেশে পেঁয়াজ কমে যাচ্ছে এবং দাম আস্তে আস্তে বাড়তে ছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা আমদানি উন্মুক্ত করে দিয়েছি। আমরা ১৩ লাখ টন পেঁয়াজ আমদানির জন্য আইপিও দিয়েছি। কিন্তু এসেছে মাত্র তিন লাখ টন।

5

কৃষিমন্ত্রী বলেন, ভারত রপ্তানিকে নিরুৎসাহিত করার জন্য ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এতে পেঁয়াজের দাম বাড়বে। যে বছর উৎপাদন কম হয়, দাম বেড়ে যায়। আর যখন ভারতে বেশি দাম বাড়ে এর ওপর রেস্ট্রিকশন দেয়। সেটা এবছর দেয় নাই। এবার তারা ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ানো শুরু করেছে।

তিনি বলেন, গতবছর কৃষি মন্ত্রণালয় দুইটা পদক্ষেপ নিয়েছে। একটা হলো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বাড়ানো। দ্বিতীয়ত হলো পেঁয়াজ কীভাবে সংরক্ষিত রাখা যায় সে বিষয়ে কী করা যায়। এজন্য আমরা কিছু ঘর তৈরি করেছি। যেখানে ফ্যান দিয়ে পেঁয়াজ ঠাণ্ডা রাখা হয়। এতে ১৫০টি ঘরের পেঁয়াজ ভালো আছে। ফলে চাষিরা কম করে পেঁয়াজ বিক্রি করছেন। আর গ্রীষ্মকালে পেঁয়াজ উৎপাদন গতবার থেকে শুরু করেছি। এ বছর আমরা ১৮ হাজার হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ করেছি। সেই পেঁয়াজটা আসবে অক্টোবরের শেষে নভেম্বরের প্রথম দিকে। নভেম্বরের আগে আমরা নতুন কোনো পেঁয়াজ পাবো না। কাজেই এ সমস্যাটা প্রকট। বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বাড়ে।

কৃষিমন্ত্রী বলেন, ভারতের এ পদক্ষেপের পরে পেঁয়াজের দাম কীভাবে সমলাবো। এবিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে আলাপ করেছি। আমরা বলেছি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে কেন অব্যাহতি দেন না। এতে আপনাদের বাজারে তেমন কোনো প্রভাব পড়বে না। এ অনুরোধ করেছি। তারা বলেছে আমরা এ বিষয়টি বিবেচনা করছি। দ্রুত এ বিষয়টি প্রস্তাব আকারে মন্ত্রীদের গ্রুপে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তারা বলেছে বাংলাদেশকে বিশেষ বিবেচনায় দেখবে।

তিনি বলেন, এখন এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য অন্য দেশ থেকে মিশর, তুরস্ক, চীনসহ অন্য দেশ থেকে আমদানির ব্যবস্থা করতে হবে। বাজার মনিটরিং করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে শক্তভাবে। এক্ষেত্রে সবাইকে নিয়ে আমরা চেষ্টা করবো বাজারটা নিয়ন্ত্রণ করার। যাতে নিম্ন, মধ্য আয়ের মানুষ সহনীয় একটা দামে পেঁয়াজ কিনতে পারবে। একটু দাম বেশি দিতে হবে হয়তো কিন্তু পেঁয়াজ যাতে তারা খেতে পারে সে দিকে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। তবে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তারা সেটা করবে। তা সত্ত্বেও আমরা সব সময় বাণিজ্যমন্ত্রী ও সচিবের সঙ্গে যোগাযোগ রাখছি। কীভাবে মোকাবিলা করা যায়। আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি অন্য দেশ থেকে যাতে পেঁয়াজ আনতে পারি।

4

দাম বাড়ার প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, আমরা মনে করি যে, গ্রীষ্মকালীন যে পেঁয়াজ হচ্ছে তার কিছুটা প্রভাব বাজারে পড়বে। কাজেই খুব দাম বাড়ালে পরবর্তীতে যে সেটা থাকবে সেটা তারা বেশি দামে বেচতে পারবে না। এজন্য কৃষক ও আড়তদার ফড়িয়াদেরও চিন্তা করতে হবে।

কবে থেকে আমদানি করতে পারবে এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, আমদানিতো কাল থেকেই হতে পারে। যারা আমদানি করে তারা কাল থেকেই করবে অসুবিধা নাই। তবে ব্যবসায়ীরা চিন্তা করে লাভ হবে কিনা। আন্তর্জাতিক বাজারে যদি দাম বেশি থাকে তাহলেতো দাম…। যে কেউ শুধু ভারত না, চায়না, জাপান, ইরান, এসব দেশ থেকে যদি আনতে চাই আমরা তাদের আইপিও দেবো।

1

কেউ কী এখন পর্যন্ত এসেছে আইপিওর জন্য জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কেউ আসেনি। কারণ তাদের হাতেতো আইপিও আছে। সেটাই আনে না। এছাড়া চাষিদের ঘরে অন্য বছরের তুলনায় পেঁয়াজ একটু বেশি আছে। দাম বাড়বে তবে আকাশচুম্বী হবে না বলে ধারণা করছি।

সরকারের মনিটরিং ব্যবস্থা কি দুর্বল এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, মনিটরিং দুর্বল না। আসলে খোলা বাজার অর্থনীতি। সেখানে বাজার কতোটা নিয়ন্ত্রণ করা যায়। কাজেই ইচ্ছা করলেই বাজার মনিটরিং করে নিয়ন্ত্রণ করতে পারবো না। আসলে চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। সরবরাহ বেশি হলে দাম অটো কমবে। এটাই হলো মূল কথা। আপনারা যতোই বলেন আমরা কেন সিন্ডিকেট ভাঙতে পারছি না। আসলে সিন্ডিকেট ভাঙা অনেক কঠিন। তবে পেঁয়াজ সেলফলাইফ বাড়াতে পারলে ভবিষ্যতে এ সমস্যা থাকবে না।

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এ রোটারী ক্লাবের চারা গাছ হস্তান্তর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

2 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

4 সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড

জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

7 আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একক প্রার্থী ঘোষণা করে মাঠে

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

8 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

5 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

2 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

1
7