editor
প্রকাশিত: 2:28 PM, August 22, 2023
ডিএসএস ডেস্ক :: ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সূচি নিয়ে বেশ কাটাছেঁড়া হয়েছে। যা আগের আসরগুলোতে হয়নি। বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে সূচি ঘোষণা করেছিল আইসিসি। কিন্তু এর কিছুদিন পরই সূচি বদলের অনুরোধ আসে। দুটি ধর্মীয় উৎসবের কারণে ৯ টি ম্যাচের সূচি পরিবর্তন করে আইসিসি।
তবে এখানেই শেষ নয়! দ্বিতীয় দফায় আবারও সূচি বদলের অনুরোধ আসে। কিন্তু এবার আয়োজক বোর্ড বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে সূচি পরিবর্তন করা আর সম্ভব নয়।
প্রথম দফায় সূচি বদলের পরেই কপাল পোড়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের। নতুন সূচি অনুযায়ী, আগামী ৯ অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। একই ভেন্যুতে পরের দিন মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। পূর্বের ঘোষিত সূচি অনুযায়ী, এই ম্যাচের তারিখ ছিল ১২ অক্টোবর। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন হয়ে দাঁড়িয়েছে হায়দ্রাবাদ পুলিশ বলেছে, টানা দুই ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করতে পারবে না। তার ওপর পাকিস্তান দলকে অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে।
বিষয়টি তুলে ধরে বিসিসিআইকে চিঠি পাঠিয়েছিল হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা চায় দুটো ম্যাচের মাঝখানে পর্যাপ্ত বিরতি রাখা হোক। কিন্তু তাদের অনুরোধ আমলে নেয়নি বিসিসিআই।
এর আগে নিরাপত্তা ইস্যুর কারণে আহমেদাবাদে ভারত-পাকিস্তানের ম্যাচ একদিন এগিয়ে এনেছে আইসিসি। কারণ ১৫ অক্টোবর গুজরাটের সবচেয়ে বড় উৎসব নবরাত্রির প্রথম দিন। এছাড়া কালীপূজার কারণে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের তারিখও পরিবর্তন করা হয়েছে। হায়দ্রাবাদের অনুরোধের প্রেক্ষিতে এখনো কোনো জবাব দেয়নি বিসিসিআই।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। যার মধ্যে তিনটি ম্যাচ হবে হায়দ্রাবাদে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,