editor
প্রকাশিত: 12:03 PM, January 2, 2023
ডিএসএস ডেস্ক :: বিশ্বকাপ শিরোপা নিয়ে নিজের দেশ আর্জেন্টিনায় ফেরার পর এখনও পিএসজিতে যোগ দেননি লিওনেল মেসি। আর আগের ম্যাচে লাল কার্ড দেখায় একাদশের বাইরে ছিলেন নেইমার জুনিয়র।
দলের দুই মহাতারকার অনুপস্থিতিতে সব দায়িত্ব কাঁধে চাপে বিশ্বকাপের ‘গোল্ডেন বুট’ জয়ী কিলিয়ান এমবাপ্পের। কিন্তু ফরাসি ফরোয়ার্ড পারলেন না। পারল না পিএসজিও। লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লেঁসের কাছে হেরে গেল ৩-১ গোলে। চলতি মৌসুমে পিএসজির এটাই প্রথম হার। দুই দলের পয়েন্টের পার্থক্যও মাত্র চারে নেমে এসেছে।
ম্যাচের পঞ্চম মিনিটে পোলিশ মিডফিল্ডার ফ্রাঙ্কোভস্কির গোলে লিড নেয় স্বাগতিকরা। তিন মিনিট পরই পিএসজিকে সমতায় ফেরান হুগো একিতিকে। ২৮তম মিনিটে ফের লিড নেয় লেঁস। এবার গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড ওপেন্দা। পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে নেমেই স্কোর লাইন ৩-১ করে ফেলে লেঁস। ৪৮তম মিনিটে গোলটি করেন ক্লদ-মরিস। ম্যাচের বাকি সময়ে বেশ কিছু প্রচেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি পিএসজি। মেসি-নেইমারকে ছাড়া একেবারে নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে। ফলে চলতি মৌসুমের প্রথম হারের শিকার হয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই পরাজয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি। ১৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,