editor
প্রকাশিত: 1:36 PM, August 29, 2023
ডিএসএস ডেস্ক :: ক্রমেই যেন দূরত্ব কমে আসছে বাংলাদেশ এবং আর্জেন্টিনার। বিশ্বের দুই প্রান্তের দুই দেশকে এক করেছে ফুটবল। বিশ্বকাপে মেসি বাহিনীর প্রতি বাংলাদেশের অগাধ ভালোবাসা এক করেছে দুই দেশের মানুষকে। ফুটবলই হয়ে উঠেছে বাংলাদেশ ও আর্জেন্টিনার ভালোবাসার যোগসূত্র। সেই টানেই কিনা বাংলার অধিনায়ক জামাল ভূঁইয়া খেলছেন দেশটির ফুটবল লিগে।
জামাল এখন আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর অংশ। সেই সূত্রেই দেখা হলো আর্জেন্টিনা ফুটবলের সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে। দিনকয়েক আগে বাংলাদেশের এই খেলোয়াড় অবশ্য নিজেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সামনে নিজের ছবি প্রকাশ করেছিলেন। তবে সভাপতি তাপিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি তখনও প্রকাশ্যে আসেনি।
বিষয়টি সামনে এনেছেন ক্লাদিও তাপিয়ায় নিজেই। ইন্সটাগ্রামে ভ্যারিফাইড আইডি থেকে জামালের সঙ্গে ছবি প্রকাশ করেন তিনি। জামালের জাতীয় দলের জার্সি হাতে দুজনের ছবিতে তিনি লিখেছেন, ‘দেখা করার জন্য ধন্যবাদ জামাল। বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ফুটবলে আপনাকে স্বাগত।’
ক্লদিও তাপিয়ার পর জামাল ভূঁইয়া নিজেও প্রকাশ করেছেন দুজনের ছবি। ফেসবুক পোস্টে নিজের কার্যালয়ে ডেকে নেবার জন্য আর্জেন্টাইন ফুটবল সভাপতিকে ধন্যবাদও জানান বাংলাদেশের অধিনায়ক।
জামালের আর্জেন্টিনা অধ্যায়টা অবশ্য শুরু হয়েছে বেশ দারুণভাবে। প্রথমদিনেই ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন। আর্জেন্টাইন সমর্থকরাও তাকে বরণ করেছেন ‘ওয়েলকাম জামাল’ ব্যানার দিয়ে। বাংলার অধিনায়ক সেই ভালোবাসার প্রতিদান দিয়েছেন গোল করে। দলকেও দিয়েছেন স্বস্তির জয়।
অবশ্য সেই এক ম্যাচ খেলেই দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন জামাল ভূঁইয়া। দেশের মাটিতে আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,