editor
প্রকাশিত: 11:35 AM, August 30, 2023
ডিএসএস ডেস্ক :: নাটোর শহরের কানাইখালী এলাকায় চুরির মালামাল নিয়ে বের হওয়ার সময় চোরেরা প্রতিবেশীদের হাতে ধরা পড়ে। এ সময় প্রতিবেশীদের খবর পেয়ে বাড়ির মালিক ছুটে আসেন। পরে চোরদের সঙ্গে সেলফি তুললেন ওই বাড়ির মালিক। এ সময় তিনি আট লিটার কোমল পানীয় সেভেনআপ দিয়ে চোরদের আপ্যায়ন করেন।
বুধবার (৩০ আগস্ট) স্থানীয়রা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে চোরকে মারধর না করে সেভেনআপ খাওয়ায় বাধ্য করাকে শাস্তি বলে মনে করেন স্থানীয়রা।
বাড়ির মালিক হলেন, নাটোর শহরের কানাইখালী এলাকার ব্যবসায়ী আনিসুর রহমান। তিনি শহরের মোটরসাইকেল পার্টস বিক্রেতা এবং শিউলি অটোসের সত্ত্বাধিকারী।
স্থানীয়রা জানান, আনিসুর রহমান ও তার স্ত্রী শুক্রবার (২৫ আগস্ট) শ্বশুরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে যায়। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে দুই চোর তাদের বাড়িতে ঢুকে। পরে চুরির মালামাল নিয়ে বের হওয়ার সময় চোরেরা প্রতিবেশীদের হাতে ধরা পড়ে। এ সময় খবর পেয়ে বাড়ির মালিক ছুটে আসেন। কিন্তু বাড়িতে এসেই চোরদের সঙ্গে বাড়ির মালিক আনিসুর সেলফি তোলেন। পরে আনিসুর চোরদের মারধর না করে দুজনকে আট লিটার সেভেনআপ খাওয়ান। এ সময় আনিসুরের মেয়ে নিজের মোবাইল ফোনে ভিডিওটি ধারণ করে নিজের ফেসবুকে ছাড়েন।
আনিসুর রহমান জানান, চোরদের সবাই মারধর করে। কিন্তু তাদের মারধর করার পর আবারও চুরি করে। আমি চিন্তা করলাম অভিনব কায়দায় তাদের শাস্তি দেওয়া হবে। এতে তারা চুরি ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। পরে তাদের বলা হয়, তোমরা যদি আট লিটার পানীয় শেষ করতে পারো, তাহলে তোমাদের ছেড়ে দেওয়া হবে। না পারলে তোমাদের পুলিশে দেওয়া হবে।
তিনি আরও জানান, দুই চোরকে আট লিটার কোমল পানীয় সেভেনআপ খেতে বাধ্য করি। পরে সেভেনআপ এনে তাদের খাওয়ানো হয়।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ