editor
প্রকাশিত: 5:31 PM, August 31, 2023
ডিএসএস ডেস্ক :: এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপের ১৬তম আসরে নিজেদের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে প্রথম ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার বোলারদের আগুনে বোলিংয়ে মুখ থুবড়ে পড়েছে টাইগাররা। যে কারণে ইনিংসের শুরুতেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে রীতিমত ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সাকিব আল হাসানের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৬ রান। অভিষিক্ত তানজিদ হাসান তামিম ০, মোহাম্মদ নাইম ১৬ ও ক্যাপ্টেন সাকিব আল হাসান ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। ক্রিজে নাজমুল শান্ত ১৩ ও নতুন ব্যাটার তাওহীদ হৃদয় ০ রানে ব্যাট হাতে লড়াই করছেন।
এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। এদিন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ১৪৩ নম্বর ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তানজিদ তামিমের। প্রথম ওভারে শ্রীলঙ্কান পেসার কাসুন রাজিথাকে অফ সাইডে দারুণ এক বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন নাঈম।
তবে জুনিয়র তামিমের ওপর যে আশার পারদ ছিল, তা প্রমাণে ব্যর্থ হন তিনি। আন্তর্জাতিক অভিষেকেই শূন্যতে ফিরে যেতে হয় বাংলাদেশ ওপেনারকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই লঙ্কান স্পিনার মহিশ তিকসানার বলে লাইন পুরো মিস করে বসেন তিনি। তিকসানার ক্যারম বল প্যাডে লাগলে আম্পায়ার এলবিডব্লিউর আউট দিয়ে দিলে বিদায় নেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।
এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলকে ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন নাইম। পরপর দুই ওভারে দুই চার মেরে বেশ ইতিবাচকই খেলার চেষ্টা করেন তারা। তবে অষ্টম ওভারে ধনঞ্জয়া ডি সিলভার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে বড় শট খেলতে গিয়েই বিপদ ডেকে আনেন নাঈম। আউটসাইড-এজে শর্ট থার্ডম্যানে পাথুম নিসাঙ্কার হাতে ক্যাচ দিয়ে আউটের আগে ২৩ বলে ৩ বাউন্ডারিতে ১৬ রান করেন বাঁহাতি এই ব্যাটার।
দুই ওপেনারের দ্রুত বিদায়ের দিনে অধিনায়ক সাকিবের ব্যাটের দিকে তাকিয়ে ছিল দল। বাউন্ডারি হাঁকিয়ে শুরুটাও দারুণ করেছিলেন টাইগার অলরাউন্ডার। কিন্তু সেটা ধরে রাখতে পারেননি তিনি। ১১তম ওভারের চতুর্থ বলটি অফ টাম্পের বাইরে খাটো লেন্থে করেছিলেন মাথিশা পাথিরানা। সেখানে অযথাই ব্যাট ছুঁয়াতে গিয়ে উইকেটের পিছনে কুশন মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দেন সাকিব। তাতে ১১ বলে ৫ রান করে ফিরেছেন তিনি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,