editor

প্রকাশিত: 8:13 PM, September 3, 2023

অক্টোবরে ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি দল

অক্টোবরে ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি দল

8

ডিএসএস ডেস্ক :: ঢাকায় আসছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল। দলটি আগামী ৪ অক্টোবর বাংলাদেশ আসবে এবং ১৯ অক্টোবর পর্যন্ত থাকবে। এ সময়ে ঢাকায় অংশীজনদের সঙ্গে কয়েকদফা বৈঠক করবে তারা।

8

আইএমএফের প্রতিনিধি দলের এই সফরকে সৌজন্য সফর বলছেন অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর। কিন্তু এর মধ্যে তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আইএমএফ প্রতিনিধি দল এমন সময়ে ঢাকায় আসছে, যখন দেশে ডলার সংকট বিদ্যমান। এছাড়া আন্তর্জাতিক এই অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানটির কাছে থেকে ঋণ নেওয়ার শর্তগুলো পালনে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান এবং ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের তাগিদ সামনে চলে এসেছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আইএমএফ প্রতিনিধি দলটির বৈঠকে আলোচনায় গুরুত্ব পাবে আর্থিক খাতের স্থায়িত্ব, রাজস্ব ব্যবস্থাপনা আধুনিকায়ন, ব্যাংক খাতের সংস্কার, তারল্য ব্যবস্থাপনা, ডলারের বাজারভিত্তিক রেটে লেনদেন, ব্যয়যোগ্য রিজার্ভ গণনা পদ্ধতি, সুদের হার ও মুদ্রানীতি বাস্তবায়ন, টেকসই আর্থিক অন্তর্ভুক্তি, বন্ড মার্কেট, ডলার পরিস্থিতির অগ্রগতি।

আইএফএম প্রতিনিধি দল বাংলাদেশে আসার পূর্ব মূহুর্তে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও স্টকমার্কেটের কাছ থেকে শর্ত ও পরামর্শ বাস্তবায়নের হালনাগাদ তথ্য আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে চেয়েছে অর্থ মন্ত্রণালয়।

আইএমএফের প্রতিনিধি দলটি ঢাকায় আসার আগে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে। পত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা সূচি নির্ধারণ করতে বলা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইএমএফের ঋণের প্রথম কিস্তি ৪৭৬ মিলিয়ন বা ৪৭ কোটি ৬০ লাখ ডলার পেয়েছিল বাংলাদেশ। আইএমএফের জুড়ে দেওয়া শর্ত পূরণ সাপেক্ষে ঋণের দ্বিতীয় কিস্তি পাবে দেশ। আগামী অক্টোবরে আসা প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপর নির্ভর করছে কবে মিলবে দ্বিতীয় কিস্তির অর্থ। শর্ত পূরণ হলে ঋণে দ্বিতীয় কিস্তি ৭০ কোটি ৪০ লাখ ডলার মিলবে চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে। এ ক্ষেত্রে শর্ত পূরণ বিলম্ব হলে দ্বিতীয় কিস্তিও বিলম্ব হতে পারে।

7

চলতি বছরের ৩১ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন দেয় আইএমএফ। এর মধ্যে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) বা বর্ধিত ঋণ সুবিধায় ঋণের তিন দশমিক তিন বিলিয়ন বা ৩৩০ কোটি ডলার এবং রেজিলিয়্যান্স অ্যান্ড সানসেইনিবিলিটি ফ্যাসিলিটির আওতায় এক দশমিক চার বিলিয়ন বা ১৪০ কোটি ডলার। এ ঋণের প্রথম কিস্তি ৪৭৬ দশমিক ২৭ মিলিয়ন ডলারে ছাড় করে চলতি বছরের ২ ফেব্রুয়ারি।

2

জলবায়ু পরিবর্তনের অভিঘাত, মহামারী কোভিড-১৯ ও রাশিয়া ইউক্রেইন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট তৈরি হয়। এ বৈশ্বিক সংকটের ছায়া পড়ে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোয়ও। এ সময় বাংলাদেশের আমদানি ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যায়; সংকীর্ণ বা অপরিবর্তিত হতে থাকে বৈদেশিক মুদ্রার উৎসগুলো। বাড়তে থাকে ডলারের দাম। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় গত বছরের জুলাই মাসে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলারের ঋণ চায় বাংলাদেশ। আবেদনে সাড়া দিয়ে আইএমএফ প্রতিনিধি দল কয়েক দফা বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বৈঠক শেষে অর্থনৈতিক সংস্কারের শর্ত এ ঋণ অনুমোদন দেয়। সেসব শর্ত পূরণে তদারকি করতে বাংলাদেশ সফর করবে আইএমএফ প্রতিনিধি দল।

7

এস এ

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

6 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

4 যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

গোয়াইনঘাটজুড়ে শ্যাম কালার, আল আমিন ও নুরু’র বেপরোয়া চাঁদাবাজি

7 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’

1 সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মজনু নামে

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেটে বিএনপির ভিত্তিপ্রস্তর থেকে আজও রাজপথে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

4 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও তাৎপর্যপূর্ণ। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

খন্দকার মুক্তাদিরের যুগান্তকারী পদক্ষেপ

খন্দকার মুক্তাদিরের যুগান্তকারী পদক্ষেপ

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ প্রচেষ্টায় সিলেটের শিল্পখাত ও

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

3 বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন

1
7