editor
প্রকাশিত: 12:37 PM, September 4, 2023
ডিএসএস ডেস্ক :: গ্রুপ পর্বের বাধা পেরিয়ে বাংলাদেশ দল নিশ্চিত করেছে সুপার ফোর। যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত-পাকিস্তানের মতো বড় দল। আর এই বড় দলগুলোর বিপক্ষে খেলতে আজ সোমবার রাতেই পাকিস্তান যাচ্ছেন লিটন দাস।
জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯টা ১৫ মিনিটে দেশ ছাড়বেন লিটন।
গেল সপ্তাহে খবর এসেছিল জ্বরের কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না লিটন দাসের। বদলি হিসেবে শ্রীলঙ্কায় পাঠানো হয় নতুন করে ডাক পাওয়া ক্রিকেটার এনামুল হক বিজয়কে। এরপর গত বৃহস্পতিবারই জানা যায় ভিন্ন খবর।
ক্রিকেট মহলে খবর, এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দল জায়গা করে নিলে দলের সঙ্গে যোগ দিতে পারেন লিটন। পরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘লিটন সুস্থ হয়ে উঠলে আমরা তাকে পাঠাব। দল সুপার ফোরে গেলে সে যোগ দেবে।’
কার্যত বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করায় লিটনকে ডেকে নেওয়া হচ্ছে। টাইগার এই উইকেটকিপার ব্যাটারের অন্তর্ভুক্তি দলের ব্যাটিংয়ের গভীরতা আরও বাড়াবে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,