editor
প্রকাশিত: 11:47 AM, September 5, 2023
ডিএসএস ডেস্ক :: পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ক্লাবশূন্য হয়ে পড়েছিলেন তিনি। দলবদলের মৌসুম শেষ হয়ে গেলেও উপযুক্ত ক্লাব খুঁজে পাচ্ছিলেন না।
ঠিক তখনই এগিয়ে এলো সেভিয়া। আর তাদের না করেননি সের্হিও রামোস। ১৮ বছর পর আবারও শৈশবের ক্লাবে ফিরছেন ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার। দুই মৌসুম পর আবারও লা লিগায় দেখা যাবে তাকে।
সেভিয়া ছাড়াও রামোসকে নিতে আগ্রহ দেখিয়েছিল সৌদি আরবের আল ইত্তিহাদ, গালাতাসারে, এফসি পোর্তো ও মেজর লিগ সকারের ক্লাব। কিন্তু রামোস চেয়েছেন নিজের বাড়ির কাছাকাছি থাকতে। তাই সেভিয়ার সঙ্গে এক বছরের চুক্তি করেছেন তিনি।
রামোস প্রসঙ্গে এক বিবৃতিতে সেভিয়া জানায়, ‘সাত বছর বয়সে সের্হিও সেভিয়া এফসি একাডেমিতে যোগ দেয় এবং ১৬ বছর বয়সে রিজার্ভ দলে অভিষেক হওয়ার আগে ধাপে ধাপে এগিয়ে যায় সে। ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার প্রায় দুই দশক পর ঘরে ফিরেছে আমাদের সেন্টার-ব্যাক…। ‘
২০০৫ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে সেভিয়া ছেড়ে রিয়াল যোগ দেন রামোস। ১৬ বছরের ক্যারিয়ারে ক্লাবটির হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন তিনি, দিয়েছেন নেতৃত্বও। ২০২১ সালে চুক্তি নবায়নে ব্যর্থ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন এই ডিফেন্ডার। দুই মৌসুম শেষে আবারও নিজ দেশে ফিরলেন এই স্প্যানিশ।
এদিকে লা লিগায় মৌসুমের শুরুটা একদমই ভালো কাটেনি সেভিয়ার। তিন ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে তারা। তবে রামোস ফেরায় যে তাদের ডিফেন্স আগের চেয়ে মজবুত হলো, সেটা অনায়াসেই বলা যায়।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,