editor
প্রকাশিত: 11:23 AM, January 3, 2023
ডিএসএস ডেস্ক :: কুয়াশায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকার আকাশ ঝাপসা ছিল। তাই নিরাপত্তার কারণে ঢাকার বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। ৪টি ফ্লাইট ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী বিমানবন্দরে নেমেছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় ভোর ৬টা থেকে ৯টা ৫ পর্যন্ত ঢাকা বিমানবন্দরে কোনো ফ্লাইট উঠানামা করেনি। ৯টার পর থেকে ফ্লাইটগুলো অবতরণ ও উড্ডয়ন করছে।
কুয়াশার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দোহা থেকে আগত ফ্লাইট সিলেটে, এবং সিঙ্গাপুর ও শারজাহ’র ফ্লাইট চট্টগ্রাম অবতরণ করেছে। এছাড়াও বিমানের দাম্মাম থেকে আগত ফ্লাইটটি পাঠানো হয় সিলেটে।
একই কারণে বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইট ৬ ঘণ্টা বিলম্বে অবতরণ করেছে। এছাড়াও কুয়াশার কারণে ঢাকার আকাশে দীর্ঘক্ষণ চক্কর দিয়ে অবতরণ করেছে সৌদি এয়ারলাইন্সের রিয়াদ ও মদিনা থেকে ঢাকাগামী ফ্লাইট, ইউএস-বাংলার মাস্কাট, ফ্লাই দুবাইয়ের দুবাই থেকে আগত ফ্লাইট।
বিমানবন্দর জানায়, কুয়াশার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে ঢাকা থেকে প্রায় অর্ধশতাধিক ফ্লাইট সঠিক সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। রানওয়ে খোলার পর পর ফ্লাইট অবতরণের বিষয়টি অগ্রাধিকার পাওয়ায় রানওয়েতে উড্ডয়নের জন্য অপেক্ষাকৃত ফ্লাইটগুলোর জট দেখা যায়।
কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে ৩ থেকে ৬ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
এস এ
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের