editor
প্রকাশিত: 11:44 AM, September 11, 2023
ডিএসএস ডেস্ক :: বার্সেলোনার সঙ্গে জাভি হার্নান্দেজের সম্পর্কটা আরেকটু লম্বা হবে, এটি ছিল অনুমিতই। দলবদলের মৌসুম শেষ হওয়ার পর থেকেই তার সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে আলোচনা চলছিল।
অবশেষে আরও এক বছর কোচ হিসেবে জাভির সঙ্গে চুক্তি বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে বার্সা। এমন খবর জানাচ্ছেন দলবদলের খবরের বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিসিও রোমানো।
তিনি বলছেন, খুব অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে খবরটি জানাবে বার্সা। ২০২১ সালে রোনাল্ড কোম্যান বরখাস্ত হওয়ার পর ক্লাবের দায়িত্ব নেন জাভি। তখন তিন বছরের চুক্তি করেন তিনি, সেটি শেষ হচ্ছে ২০২৩-২৪ মৌসুমে। এমন অবস্থায় বার্সার সঙ্গে দুই বছরের চুক্তি নবায়নের কথা ছিল জাভির।
কিন্তু অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে আপাতত ২০২৫ সাল অবধি চুক্তি করছে দুই পক্ষ। ক্লাবে থাকার ব্যাপারে জাভির কোনো দ্বিধা নেই। বার্সাও চাইছে তাকে ধরে রাখতে। তবে নতুন চুক্তি আগের চেয়ে প্রায় দ্বিগুণ বেতন পাবেন জাভি, এমন খবর দিচ্ছেন স্প্যানিশ দৈনিক মার্কা।
২০২১ সালের নভেম্বরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত বার্সার দায়িত্ব নিয়েছিলেন জাভি। তখন স্বাভাবিকভাবে কোচরা যেমন বেতন পান, তার চেয়ে বেশ কমে যোগ দেন তিনি। তবে আগের চেয়ে এখন অর্থনৈতিকভাবে বেশ উন্নতি হয়েছে বার্সার। এখন তাই আগের চেয়ে বেশ ভালো বেতন বৃদ্ধির দাবি ছিল বার্সার।
কিন্তু সেটি দিতে ক্লাবটির বোর্ড প্রস্তুত ছিল না। শেষ অবধি জাভির বেতন দ্বিগুণ করে দিয়ে চুক্তি নবায়নের দৈর্ঘ্য এক বছরে নামিয়ে এনেছে তারা। এমনিতে গত মৌসুমে জাভির অধীনে লা লিগা জিতেছে বার্সা। তবে দুবার তাদের খেলতে হয়েছে ইউরোপা লিগে। এবার স্কোয়াডে জাভির পছন্দের ফুটবলারদের আনা হয়েছে, এজন্য চ্যাম্পিয়ন্স লিগেও ভালো করার আশা বেড়েছে বার্সার।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,