editor
প্রকাশিত: 12:14 PM, September 11, 2023
ডিএসএস ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বন্ধ হয়ে যাচ্ছে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম। তফসিল ঘোষণার পর থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত ভোটার নিবন্ধন বন্ধ থাকবে।
সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ তথ্য জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির।
তিনি বলেন, নতুন ভোটার অন্তর্ভুক্তি একটি চলমান প্রক্রিয়া। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব ভোটারের বায়োমেট্রিক গ্রহণ করা হবে, তা সঙ্গে সঙ্গে সার্ভারে আপলোড করতে হবে। এনআইডি সেবা সংক্রান্ত সব কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে নতুন ভোটার অন্তর্ভুক্তি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এনআইডি ডিজি আরও বলেন, মাঠপর্যায় থেকে ভোটার তালিকা হালনাগাদ কাজের জন্য বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থের চাহিদা পাওয়া যাচ্ছে। এগুলো যাচাই-বাছাই শেষে মাঠ পর্যায়ে বরাদ্দ দেওয়া সম্ভব হবে। এ ছাড়া মৃত ভোটারদের ওয়ারিশদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের ফরম্যাট ও রেজিস্টারের নমুনা মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে।
নির্দেশনা মোতাবেক স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করে প্রতিমাসে এ-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে। এর আগে, নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ