editor
প্রকাশিত: 12:39 PM, September 12, 2023
ডিএসএস ডেস্ক :: এশিয়া কাপের সুপার ফোর থেকে কার্যত বিদায় হয়েছে বাংলাদেশের। ‘যদি-কিন্তু’র হিসেব মেলাতে পারলে ফাইনালে খেলারও সম্ভাবনা রয়েছে তাদের। সুপার ফোরের শেষ ম্যাচে টাইগাররা আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে। ইনজুরির কারণে এবারের আসর থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্ত এখনও রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন। মাত্র ২ ম্যাচ খেলেছিলেন এই বাঁ-হাতি। উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদও।
চলমান এই টুর্নামেন্টের গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে শান্ত করেন ১০৪ রান। আর এই দুই ম্যাচ খেলেই ১৯৩ রান নিয়ে এখনও তালিকার শীর্ষে অবস্থান করছেন শান্ত। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাঁ-হাতি এই ব্যাটারকে দেখা যায়নি।
ব্যাটারদের তালিকায় শান্তর পরই অবস্থান পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের। বর্তমানে ওয়ানডের শীর্ষ এই ব্যাটার চলমান আসরে ৪ ম্যাচে ১৭৮ রান করেছেন। এছাড়া তালিকার তিন নম্বরে রয়েছেন লঙ্কান ব্যাটার সাদিরা সামারাবিক্রমা (১৫০ রান)। লঙ্কান এই ব্যাটার দারুণ ধারাবাহিক ফর্ম দেখিয়ে চলেছেন।
সর্বোচ্চ রানের মতো সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায়ও আছেন বাংলাদেশি বোলার। তবে পাক পেসার হারিস রউফের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তাসকিন। ৪ ম্যাচ খেলে রউফের সঙ্গে সমান ৯টি উইকেট নিয়েছেন তিনি। আরেক টাইগার পেসার শরীফুল ইসলাম রয়েছেন সেরা তিনে। টুর্নামেন্টের ৪ ম্যাচে ৭ উইকেট নিয়ে শাহিন আফ্রিদির সঙ্গে যৌথভাবে অবস্থান শরীফুলের।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,