editor
প্রকাশিত: 12:04 PM, September 13, 2023
ডিএসএস ডেস্ক :: এশিয়ান গেমসের ২০১০ আসরে পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া খালিদ লতিফকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে নেদারল্যান্ডসের একটি আদালত। দেশটির চরমপন্থি নেতা গির্ট ওয়াইল্ডার্সকে হত্যার হুমকি দেওয়ায় গত সোমবার (১১ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এই তথ্য নিশ্চিত করেছে।
তারা এক প্রতিবেদনে বলছে, ওয়াইল্ডার্স হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্রের একটি প্রতিযোগিতা করতে চেয়েছিলেন। ওই ঘটনায় ওয়াইল্ডার্সের মাথা কেটে এনে দিতে পারলে ২১ হাজার ইউরো পুরস্কার ঘোষণা করেছিলেন ৩৭ বছর বয়সী লতিফ। তবে পরবর্তীতে সেই পরিকল্পনা থেকে সরে আসেন ওয়াইল্ডার্স।
ডাচ আদালতের বিচারক জি. ভারবিক বলেছেন, এটা নিয়ে চাপ নেওয়া উচিত হবে না যে বিশ্বের একপ্রান্ত থেকে কেউ মিস্টার ওয়াইল্ডার্সের মাথা নিতে চাইবে। অভিযুক্ত ব্যক্তিও নিজে এ বিষয়টা জানে এবং তবে ওয়াল্ডার্সকে হত্যার পেছনে এটি উসকানি হিসেবে কাজ দিতে পারে। লতিফের ভিডিওটি কেবল ব্যক্তিগতভাবে ওয়াইল্ডার্সের ওপর আক্রমণ নয়, নেদারল্যান্ডসের বাকস্বাধীনতার ওপরও আঘাত।’
লতিফের নেতৃত্বে ২০০৪ সালে বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ২০১০ সালে আয়োজিত এশিয়ান গেমসেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন লতিফ। ২০১৮ সালে সামাজিক যোগযাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওর কারণেই এমন সাজার মুখে পড়তে হয়েছে তাকে। ওয়াইল্ডার্সকে কেউ হত্যা করলে তাকে লতিফ পুরস্কার দেবেন বলে ওই ভিডিওতে জানিয়েছিলেন সাবেক এই ক্রিকেটার।
ধর্মীয় অনুভূতিতে আঘাত পাওয়ায় ওয়াইল্ডার্সের বিরুদ্ধে লতিফ এমন ক্ষুব্ধ আচরণ করেন বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। ওই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেওয়ার পর নেদারল্যান্ডসের রাজনীতিবিদ, স্থানীয় মিডিয়া এবং সাধারণ নাগরিকরা এই বিষয়টিকে মুসলমানদের বিরুদ্ধাচারণ বলে নিন্দা জানান।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,