editor
প্রকাশিত: 2:24 PM, September 14, 2023
ডিএসএস ডেস্ক :: কী অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। অবসর ভেঙে ফিরে আসার পর তৃতীয় ম্যাচেই খেললেন রেকর্ড গড়া এক ইনিংস। ইংলিশ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহও এখন তার। আর রেকর্ড গড়তে গিয়ে ভেঙেছেন বন্ধু জেসন রয়ের সর্বোচ্চ রানের ইনিংসকে। স্টোকসের এমন দুর্দান্ত পারফর্মের দিনে ইংল্যান্ডও পেয়েছে বড় জয়।
জেসন রয়ের ১৮০ রানের রেকর্ড ভাঙায় ম্যাচ শেষে ড্রেসিংরুমে নাকি রয়ের কাছে ক্ষমাও চেয়েছেন স্টোকস! তবে উত্তরটা তিনি মজার ছলেই দিয়েছেন, ‘দীর্ঘদিন পর দলে ফিরে অবদান রাখতে পারায় ভালোই লাগছে। ওপরে (ড্রেসিংরুমে) জেসের (জেসন রয়) কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে, দারুণ খেলেছ। আমি বলেছি, দুঃখিত। আমার মনে হয় না তার অতটা খারাপ লাগবে। নিজেরই সতীর্থ এটা গড়ায় তার খুশিই হওয়ার কথা।’
ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড গড়েছেন সেটি ব্যাটিং চলাকালে জানাই ছিল না স্টোকসের, ‘লাউডস্পিকারে ঘোষণার আগপর্যন্ত আমি সত্যিই এটা জানতাম না। জানার পরের বলেই আউট হয়েছি।’
স্টোকস নিজেই বুঝতে পেরেছেন যে বিশ্বকাপের দলে তিনি থাকছেন, ‘অবশ্যই (বিশ্বকাপ খেলবেন নিশ্চিত ছিলেন)। আমার সঙ্গে হাঁটুর ব্যাপারে অনেকদিনই আলোচনা হচ্ছিল। আমি বলেছিলাম এটা যেন এখানেই ছেড়ে দেওয়া হয়। আমি জানতাম, আমি হয়ত এই ম্যাচগুলো খেলব এবং বিশ্বকাপেও খেলব। তবে এসব বলা অনেক সহজ, যেটা কি না আপনার চাপ কমিয়ে দেয়।’
স্টোকস বিশ্বকাপে খেললেও বোলিং করতে পারবেন না স্টোকস। এবারের অ্যাশেজেও শেষ তিন টেস্টে বোলিং করতে দেখা যায়নি তাকে। সেই কথাটাই আবারও ফুটে উঠল তার কণ্ঠে, ‘এই প্রথম আমার মনে, আমি কী দায়িত্ব পালন করতে যাচ্ছি সেটা সম্পর্কে পরিস্কার ধারণা পেয়েছি। বিগত ১৮ মাস ধরে আমার মাথায় ঘুরছিল, আমি কী বোলিং করতে পারব কী পারব না? এই মুহূর্তে আমি জানি, আমার কিসের ওপর ফোকাস করতে হবে।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,