editor
প্রকাশিত: 12:55 PM, January 3, 2023
ডিএসএস ডেস্ক :: দিনদুয়েক আগে মৌসুমের প্রথম হারের কবলে পড়েছে পিএসজি। তার ঠিক পরেই বিশ্বকাপজয়ী লিওনেল মেসি ফিরে আসছেন দলে। তবে যাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছেন মেসি, সেই কিলিয়ান এমবাপে তার ঠিক আগে ক্লাব ছেড়ে গেছেন।
কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়েছেন, তাকে ছুটি দেওয়া হয়েছে। তবে এমবাপে অবশ্য একা নন। বিশ্বকাপে আলো ছড়ানো আশরাফ হাকিমিও ছুটি পেয়েছেন কোচের কাছ থেকে।
রোববার লিগে নিজেদের ১৭তম ম্যাচে এসে পিএসজি প্রথম হারের কবলে পড়ে। কোচ গালতিয়েরের দলকে লেঁস হারায় ৩-১ গোলে। কিলিয়ান এমবাপে করতে পারেননি একটি গোলও। সেই এমবাপেকে এবার ছুটি দিয়েছেন কোচ।
এমবাপে আর হাকিমি অবশ্য বিশ্বকাপ শেষ হওয়ার ৩ দিনের আগেই ফিরে এসেছিলেন ক্লাবে। এরপর থেকেই ক্লাবের সঙ্গে অনুশীলনে ছিলেন তারা। দলের মহাতারকা লিওনেল মেসি ফিরে আসার আগে এবার এমবাপে আর হাকিমিকে ছুটি দিলেন গালতিয়ের। তবে তাদের ছুটির মেয়াদ কতদিন থাকবে, তা নিয়ে অবশ্য খোলাসা করে কিছু বলেননি তিনি। বলেন, ‘তারা কয়েকদিন বিশ্রামে থাকবে।’
লেঁসের বিপক্ষে হারের ম্যাচে মেসি ছিলেন না, নেইমারও নিষেধাজ্ঞার কারণে ছিলেন না দলে। তাদের দুজনেই পিএসজির পরের ম্যাচ থেকে থাকবেন দলের সঙ্গে। তবে কোচ গালতিয়ের জানিয়েছেন, শুধু আক্রমণের কারণেই তার দল ব্যর্থ হয়নি।
তিনি বলেন, ‘অবশ্যই আমরা হতাশ। যখন আপনি হারবেন, হতাশ হবেনই। কিন্তু ফলাফলের চেয়েও বড় বিষয়, আমরা আজ যেভাবে খেলেছি, সেটা আমাকে বেশ হতাশ করেছে।’
‘আমরা অনেক বেশি ভুল করেছি। লেঁস যোগ্য দল হিসেবে জয়টা তুলে নিয়েছে। আমরা শুরুতেই পিছিয়ে পড়েছিলাম, এরপর অবশ্য সমতা ফিরিয়েছিলাম সঙ্গে সঙ্গেই। কিন্তু এরপরই আমরা দুটো গোল হজম করেছি, যা সহজেই এড়ানো যেত। বিশেষ করে দ্বিতীয়টা, যেখানে আমরা প্রতি আক্রমণে ধরাশায়ী হয়েছিলাম। আমাদের আরও ভারসাম্যপূর্ণ থাকতে হতো, আরও বেশি গোছানো থাকতে হতো।’
‘মৌসুমে প্রথম বারের মতো আমরা আমাদের গঠনটা পুরোপুরি হারিয়ে বসেছিলাম। কেন? আমি নিশ্চিত নই। তবে আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। আমাদের খেলার ভিন্ন ভিন্ন দিক নিয়ে কথা বলব।’
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,