editor
প্রকাশিত: 1:13 PM, January 3, 2023
ডিএসএস ডেস্ক :: গত নভেম্বরে ডব্লিউটিএ ফাইনালস চলাকালীন গলায় এক বাড়তি লসিকা গ্রন্থি লক্ষ্য করেন মার্টিনা নাভ্রাতিলোভা। দুই মাস পরই টেনিস কিংবদন্তি জানতে পারলেন ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে।
গলার পাশাপাশি স্তন ক্যান্সারেও আক্রান্ত তিনি। এই মাসের শেষদিকে নিউইয়র্কে চিকিৎসা শুরু হবে তার। তবে ১৮ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা লড়াই চালিয়ে যাবেন প্রাণঘাতী এই রোগের বিরুদ্ধে। দুটো ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই ৬৬ বছর বয়সি এই নারী কিংবদন্তি আশা হারাচ্ছেন না।
নাভ্রাতিলোভা বলেন, ‘একসঙ্গে দুই জায়গায় ক্যান্সার হওয়াটা খুবই গুরুতর বিষয়। তবে আশা করছি সুস্থ হয়ে যাব। আপাতত কিছুদিন ভুগতে হবে, তবে আমি লড়াই চালিয়ে যাব। ’
ক্যান্সারের সঙ্গে নাভ্রাতিলোভার লড়াই নতুন নয়। ১৩ বছর আগে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে সুস্থ হয়ে উঠেছিলেন ছয় মাসের মধ্যেই। সামনেই অস্ট্রেলিয়ান ওপেন। টেনিস চ্যানেল স্টুডিওর হয়ে টুর্নামেন্টটি কাভার করার কথা ছিল নাভ্রাতিলোভার। কিন্তু তার আগেই জানতে পারলেন ফের ক্যান্সারে আক্রান্ত তিনি। নাভ্রাতিলোভার এজেন্ট মেরি গ্রিনহ্যাম বলেন, ‘যেহেতু একেবারে প্রাথমিক পর্যায়ে ক্যানসার ধরা পড়েছে, তাই আমরা আশাবাদী। ’
উন্মুক্ত যুগে নারী টেনিস তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ৫৯ টি শিরোপা জিতেছেন নাভ্রাতিলোভা। ১৮ টি গ্র্যান্ড স্ল্যামের ভেতর উইম্বলডনের জিতেছেন ৯ টি। তাছাড়া ইউএস ওপেনে ৪ টি, অস্ট্রেলিয়ান ওপেনে ৩ টি ও ফ্রেঞ্চ ওপেনে জিতেছেন ২ টি শিরোপা। খেলোয়াড়ি জীবনে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস ইভার্ট গত বছর জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি এখন পুরোপুরি সুস্থ।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,