editor
প্রকাশিত: 12:32 PM, September 20, 2023
এখন থেকে ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমে দেশে সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা।
সনদপ্রাপ্ত পিএসপির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে রপ্তানি আয় সংগ্রহ করতে পারবে। এক্ষেত্রে ব্যাংক ও এমএফএসের মাধ্যমে পাঠানো রেমিট্যান্সের সঙ্গে যে আড়াই শতাংশ প্রণোদনা ছিল, সেই সুবিধা এখানেও কার্যকর হবে। তবে, এসব প্রতিষ্ঠানের সরাসরি আউটলেট না থাকায় তারা অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স স্বজনদের কাছে পৌঁছে দিবেন। আর এই সেবার জন্য কোনো বাড়তি চার্জ যুক্ত হবে না।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
এতে বলা হয়েছে, এতদিন ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো রেমিট্যান্স আনতে পারত। নতুন নির্দেশনার পর থেকে তৃতীয় কোনো মাত্রা যোগ হলো।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগের পরিচালক মো. সারওয়ার হোসেন বলেন, ‘ব্যাংক ও এমএফএসের পাশাপাশি রেমিট্যান্স সংগ্রহ করতে নতুন মাত্রা হিসাবে যোগ হলো পিএসপি। এতে রেমিট্যান্স সংগ্রহকারী প্রতিষ্ঠান বাড়ায় সেবার পরিধি বৃদ্ধি পেল।’
এস এ
6 যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক
1 সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মজনু নামে
4 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও তাৎপর্যপূর্ণ। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ প্রচেষ্টায় সিলেটের শিল্পখাত ও
8 বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন
8 নবম পে-স্কেল অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ২৫ হাজার কর্মচারিদের পক্ষ থেকে আন্তরিক
6 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত