editor
প্রকাশিত: 11:21 AM, September 21, 2023
ডিএসএস ডেস্ক :: একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকেই দারুণ ডিফেন্সিভ দক্ষতা দেখিয়ে যাচ্ছিল ইউনিয়ন বার্লিন।
দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ক্লাবটির গোলরক্ষক ফ্রেডেরিক রনো। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গিয়ে ডেডলক ভাঙলেন জুডে বেলিংহ্যাম। রেকর্ড গড়ে জেতালেন লস ব্লাঙ্কোসদের।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপে গতকাল রাতে জার্মান ক্লাবটিকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন বেলিংহ্যাম। সবচেয়ে কম বয়সে রিয়ালের হেয়ে ৯০ মিনিটের পর গোল করা ফুটবলার এখন এই মিডফিল্ডারই। একইভাবে সবচেয়ে কম বয়সী ইংলিশ ফুটবলার হিসেবেও এই কীর্তি গড়েছেন তিনি।
সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে রিয়াল। ম্যাচজুড়ে ৩২টা শট নেয় তারা। যেখানে লক্ষ্যে শট ছিল ৭টি। এর মধ্যে মাত্র একটিই জালে গিয়ে ভিড়েছে। বাকিগুলো দেয়াল হয়ে থাকা বার্লিন ডিফেন্ডার ও গোলরক্ষক ঠেকিয়ে দিয়েছে।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও ওপর দিয়ে উড়িয়ে মারে রদ্রিগো, হোসেলুরা। ৩৪তম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। তবে মদ্রিচের কাটব্যাক থেকে ঠিকঠাক শট নিতে পারেনি বেলিংহ্যাম। বিরতির পর দারুণ এক সুযোগ পায় স্বাগতিকরা। ৫২তম মিনিটে কামাভিঙ্গার কাটব্যাক থেকে বল নিয়ে শট নেন হোসেলু। প্রতিপক্ষ গোলরক্ষক সেটি ঠিকঠাক ঠেকাতে না পারলেও এক ডিফেন্ডার হেডে বল বাইরে পাঠিয়ে দেন।
৮২তম মিনিটে রদ্রিগোর দারুণ এক ক্রস পেয়েও কাজে লাগাতে পারেননি হোসেলু। এই স্ট্রাইকার বল স্পর্শ করতে দেরি করায় প্রতিপক্ষ গোলরক্ষক এসে তালুবন্দি করে নেয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন বেলিংহ্যাম। ফেদে ভালভার্দের শট ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি রনো। সুযোগ পেয়ে ফাঁকা জালে বল পাঠিয়ে দেন ইংলিশ এই তরুণ ফরোয়ার্ড।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,