editor
প্রকাশিত: 1:57 PM, September 23, 2023
অন্যতম ফেভারিট দল হলেও এশিয়া কাপে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। সুপার ফোরে তলানিতে থেকে আসর শেষ করে তারা। তাতে আত্মবিশ্বাসের পারদ কিছুটা নিম্নমুখী। সামনেই আবার অপেক্ষা করছে ওয়ানডে বিশ্বকাপ। তাই বড় আসরের আগে মনোবল চাঙ্গা রাখতে দুবাইয়ে দুই দিন ক্রিকেটারদের একত্রে রাখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট।
সেই পরিকল্পনা বাতিলই করতে হলো শেষ পর্যন্ত। কেননা বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য এখনো ভারতের ভিসাই পায়নি বাবর আজমের দল। চলতি সপ্তাহের শুরুতে দুবাই যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু ভিসা জটিলতার কারণে আগামী বুধবার লাহোর থেকে দুবাইয়ে যাবে তারা। সেখান থেকে ধরবে ভারতের হায়দরাবাদের ফ্লাইট।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছে, ভিসা পেতে দেরি হওয়ায় কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানায়, এক সপ্তাহ আগে ভিসার জন্য আবেদন করেছিল পাকিস্তান। কিন্তু ৯ দলের মধ্যে কেবল তারাই ভিসার জন্য এখনো অপেক্ষা করছে। যার কারণ হিসেবে দুই দেশের রাজনৈতিক বৈরিতাই সামনে উঠে আসছে। ভারত-পাকিস্তানে ভ্রমণযাত্রা দুই দেশের নাগরিকদের জন্যই অত্যন্ত সীমিত। কারণ ভিসাপ্রাপ্তির বিষয়টি খুবই কঠিন ও প্রায়শই ফলহীন এক প্রক্রিয়া।
গত ১০ বছরে নিজেদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ২০০৮ সালে মুম্বাই অ্যাটাকের পর আর পাকিস্তান সফর করেনি ভারতীয় ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্যন ২০১৬ সালে ভারতে খেলতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল।
সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ এককভাবে আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারতের আপত্তির কারণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে। ১৩ ম্যাচের মধ্যে কেবল ৪ টি গড়ায় পাকিস্তানের মাঠে, বাকি সবগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলে, পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না- আসর শুরুর বেশ কয়েকমাস আগে এমনই এক হুঁশিয়ারি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছে তারা।
সবকিছু ঠিক থাকলে হায়দরাবাদে পৌঁছে আগামী ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ও আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ৬ অক্টোব নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ১৯৯২’র বিশ্বচ্যাম্পিয়নরা।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,