editor
প্রকাশিত: 3:08 PM, September 25, 2023
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে দলীয় অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে অনুশীলন হলেও মিরপুরে দেখা যায়নি তাসকিন আহমেদসহ কয়েকজনকে। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ উপস্থিত থাকলেও অনুশীলনে তাসকিনের না থাকাটা প্রশ্ন জাগিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, অসুস্থতা অনুভব করায় টিম হোটেলেই ছিলেন তাসকিন। টিম ম্যানেজমেন্টের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তাসকিন না এলেও অনুশীলনে এসেছিলেন বাকিরা। পরে মেডিকেল বিভাগে যোগাযোগ করলে তারা জানায়, তাসকিনের ফুড পয়জনিং হয়েছে। শরীর খারাপ থাকায় অনুশীলনে আসনেনি তিনি। তবে ম্যাচ খেলতে পারবেন কি না, তা এখনই বলতে পারছেন না তারা। শারীরিক উন্নতির ওপর নির্ভর করছে ম্যাচ ফিটনেসের অবস্থা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না তাসকিন আহমেদ। গতকাল রাতে তৃতীয় ম্যাচে দলে নেওয়া হয়েছে ডান হাতি এ পেসারকে। তবে দলে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,