editor
প্রকাশিত: 1:30 PM, September 28, 2023
‘হ্যালো স্যার এইটা কি পুলিশ কন্ট্রোল রুম? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে। আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেফতার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’
মঙ্গলবার ভোররাত সোয়া ৪টায় ঢাকার কদমতলীর খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশের একটি দোকান থেকে হৃদয় (২৫) নামে একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এ কথা বলেন। পরে তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি অবহিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানায় ৯৯৯-এ কর্মরত পুলিশ সদস্যরা।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কদমতলী থানা পুলিশের একটি দল। ততক্ষণে চোর হৃদয়কে ধরে মারধর শুরু করেছিল জনগণ। পরে সেখানে উপস্থিত হয়ে হৃদয়কে উদ্ধার করেন পুলিশ সদস্যরা। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা ইন্সপেক্টর আনোয়ার সাত্তার জানান, গ্রেফতার হৃদয় কদমতলীর মেরাজনগর ব্লক-’বি’তে বসবাস করে বলে জানিয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করে হৃদয় হাসানকে আদালতে সোপর্দ করা হয়।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ