editor

প্রকাশিত: 12:24 PM, January 4, 2023

আমার সিদ্ধান্তে আমি গর্বিত: রোনালদো

আমার সিদ্ধান্তে আমি গর্বিত: রোনালদো

ডিএসএস ডেস্ক :: এশিয়ার ক্লাবে নাম লিখিয়ে পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসেরে নাম লিখিয়েছেন রোনালদো।

কাতার বিশ্বকাপের আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রোনালদোর সম্পর্কের অবনতি হয়। চলতি মৌসুমে এক গোল করেছিলেন তিনি। ম্যাচের বেশিরভাগ সময়ই বেঞ্চে কেটেছে তার। তাই কোচের ওপর ক্ষুব্ধ হয়ে রেড ডেভিলদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তিনি। পরে পর্তুগালের হয়ে বিশ্বকাপে কেবল একটি গোল করেছিলেন পেনাল্টি থেকে। বিশ্বকাপ শেষেই নাম লেখান আল নাসেরে।

২১৩ মিলিয়ন ডলারের বার্ষিক পারিশ্রমিকে আল নাসেরের সঙ্গে ২ বছরের চুক্তি করেন রোনালদো। যার ফলে ৩৭ বছর বয়সেও সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলারে পরিণত হন পাঁচবারের ব্যালন ডি’অর ও সমান সংখ্যক চ্যাম্পিয়নস লিগ জয়ী।

(৩ ডিসেম্বর) নিজেদের মাঠ মারসুল পার্ক স্টেডিয়ামে রোনালদোকে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হাজারও ভক্তের সামনে পরিচয় করিয়ে দিয়েছে। সেখানে সংবাদ সম্মেলনে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন তিনি। সেখানে রোনালদোর সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাবের কোচ রুডি গার্সিয়া এবং ক্লাবের প্রেসিডেন্ট।

সৌদি আরবের ক্লাবে যোগ দেয়ার পর থেকেই সমালোচকরা বলে আসছিলেন রোনালদো ফুরিয়ে গেছেন। তার কাছে কোনও ক্লাবের প্রস্তাব না থাকায় আল নাসেরে যোগ দিয়েছেন তিনি। এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘আমার কাছে এটা নতুন প্রজন্মের মানসিকতা পরিবর্তনের এটা দারুণ সুযোগ। ইউরোপ, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং আমেরিকার ক্লাবে যোগ দেয়ার প্রস্তাব আমার কাছে ছিল। তবে আমি এই ক্লাবকে বেছে নিয়েছি। কারণ আমি বিশ্বের এই অঞ্চলের ফুটবলের উন্নতি চাই। আমার অভিজ্ঞতা কাজ লাগিয়ে এখানের ফুটবলের উন্নতি করতে চাই। সঙ্গে নারীদের ফুটবলের উন্নতিতে সকলের দৃষ্টিভঙ্গি বদলে দিতে চাই। ’

বিশ্বকাপে সৌদি আরবের খেলা রোনালদোকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে বলে জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘গত বছর ফুটবলে অনেক পরিবর্তন এসেছে। বিশ্বকাপে সব দলই পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল। কাতার বিশ্বকাপে সৌদির আরবই একমাত্র দল যারা চ্যাম্পিয়নদের হারিয়েছিল। তাদের পারফরম্যান্স আমাকে সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করেছে। দক্ষিণ কোরিয়াও বিশ্বকাপে চমক দেখিয়েছে। আমি জানি এই লিগ অনেক প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ, এখানে খেলতে আমি মুখিয়ে আছি। ’

সৌদি আরবের ক্লাবে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়ে কোনও আফসোস নেই বলে জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘এখন পর্যন্ত এখানে বেশ ভালো লাগছে। আমার সিদ্ধান্তে আমি গর্বিত। ইউরোপে আমার কাজ শেষ। আমি প্রায় সব গুরুত্বপূর্ণ ক্লাবের হয়েই খেলেছি। এবং সব কিছু জিতেছি। ’

‘এখন আমার নতুন ঠিকানা আল নাসের। এশিয়া আমার নতুন চ্যালেঞ্জ। আল নাসেরকে আমি ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেয়ার জন্য। আমি আনন্দিত এবং গর্বিত। ’

আল নাসেরে যোগ দেয়ার বিষয়ে পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছেন বলে জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘আমার পরিবার আমার সিদ্ধান্তে খুশি। তারা সকলেই আমাকে সমর্থন দিয়েছে, বিশেষ করে আমার সন্তানরা। এখানে আসার পর সকলের ভালোবাসায় আমরা সিক্ত। সৌদি আরবের সকলেই খুবই আন্তরিক। ’

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,