editor
প্রকাশিত: 11:39 AM, October 1, 2023
চলতি মৌসুমে শুরু থেকেই ছন্দে আছে জিরোনা। এমনকি প্রথম সাত ম্যাচ খেলে কোনোটিতেই হারের স্বাদ পায়নি তারা।
কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে এসেই মুখ থুবড়ে পড়ল। ঘরের মাঠে কোনো পাত্তাই পায়নি ক্লাবটি। তাদের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় তুলে লা লিগার শীর্ষস্থান ফিরে পেল রিয়াল।
ঘরের মাঠে শুরুতে অবশ্য ভিন্ন কিছুরই আভাস দিয়েছিল জিরোনা। প্রথম পাঁচ মিনিটেই দুটি গোলের সুযোগ তৈরি করে তারা। কিন্তু ভাগ্য পাশে ছিল না। ভিক্তর শাইহানকোভের হেড পোস্টে লেগে ফিরে যাওয়ার আগে ইয়ানহেল এরেরার হেড বারের উপর দিয়ে চলে যায়।
তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে রিয়াল। ১৭তম মিনিটে তাদের এগিয়ে দেন হোসেলু। জুড বেলিংহ্যামে অসাধারণ ক্রসটি খুব সহজেই কাজে লাগান তিনি। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অরেলিয়ে চুয়োমেনি। টনি ক্রুসের কর্নার থেকে দারুণ এক হেডে রিয়ালের জার্সিতে গোলের খাতা খুললেন এই মিডফিল্ডার।
বিরতির পর ৭১ মিনিটে ব্যবধান বাড়ান বেলিংহ্যাম। হোসেলুর পাস থেকে দুর্দান্ত ভলিতে মৌসুমে নিজের সপ্তম গোলটি করেন এই ইংলিশ মিডফিল্ডার। রিয়ালের মাদ্রিদের জন্য শেষটা যদিও খুব একটা সুখের ছিল না। ইনজুরি টাইমে পোর্তুকে অহেতুক ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার নাচো। তবে ১০ জন নিয়ে খেললেও জিতেই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরলো তারা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,