editor
প্রকাশিত: 1:05 PM, October 3, 2023
ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে গত বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশ ছেড়ে ছিল বাংলাদেশ জাতীয় দল। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে যাওয়ার পথেই বিজ্ঞাপনের শুটিং সেরে আলোচনায় এসেছিলেন জাতীয় দলের দলপতি সাকিব আল হাসান।
সাকিবের দেখানো সেই পথে এবারে হাঁটলেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত পাকিস্তানের ক্রিকেটারদের হাতে ছিল দুই দিন। বিশ্বকাপ চলাকালীন সুযোগ মিলবে না বিধায় এই দুই দিনের ফাঁকটাকে কাজে লাগিয়েছেন বাবর-শাহিন।
ম্যাচের ফাঁকে এই দুই ক্রিকেটারকে দিয়ে বিজ্ঞাপনের শুটিং সেরে নিয়েছে বিজ্ঞাপনসংস্থাগুলো। দুজনকেই দেখা গেছে পেপসির বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে।
পাকিস্তানের বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরু হবে ৬ অক্টোবর। হায়দারাবাদে নিজেদের প্রথম ম্যাচে তারা মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
বাবর আজমদের দ্বিতীয় ম্যাচ ১০ অক্টোবর লঙ্কানদের বিপক্ষে। তারপরই বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মোকাবিলা করবে পাকিস্তান। ১৪ অক্টোবর আহমেদাবাদে হবে ম্যাচটি।
এরপর ২০ অক্টোবর পাকিস্তান লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৩ অক্টোবর তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে আফগানিস্তান, ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ৩১ অক্টোবর বাংলাদেশ, ৪ নভেম্বর নিউজিল্যান্ড আর ১১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,