editor
প্রকাশিত: 11:27 AM, October 5, 2023
ওয়ানডে বিশ্বকাপে প্রথম দিনই মাঠে নামবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবারের আসরের হট ফেভারিট ভারত নিজেদের প্রথম ম্যাচে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। সেই লড়াইয়ের আগে আইসিসি থেকে ‘স্বস্তির খবর’ পেয়েছে রোহিত শর্মার দল।
আইসিসির নতুন প্রকাশিত র্যাংকিংয়ে ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার— তিন বিভাগেই দাপট ধরে রেখেছে ভারত। ইতোমধ্যে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছে ভারত।
এবার ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল দেশটির ক্রিকেটাররা, যা বিশ্বকাপের আগে স্বস্তির খবর টিম ম্যানেজমেন্টের জন্য।
ওয়ানডে ফরম্যাটে আইসিসির নতুন বোলিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন ভারতের মোহাম্মদ সিরাজ। ৬৬৯ পয়েন্ট নিয়ে তিনি তালিকার শীর্ষে রয়েছেন। এবারের বিশ্বকাপেও ভারতের বোলিংয়ের মূল নেতৃত্বে থাকবেন তিনি। ব্যাটারদের র্যাংকিংয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শুভমান গিল।
৮৩৯ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছেন গিল, যেখানে ৮৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। দারুণ ছন্দে থাকা গিলের থেকে বিশ্বকাপেও বড় কিছু প্রত্যাশা ভারতের সমর্থকদের।
অলরাউন্ডারদের তালিকায় ভারতের কেউই সেরা পাঁচে নেই। ২২৮ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
তিন বিভাগেই ভারতের ক্রিকেটারদের এমন ব্যক্তিগত অর্জন দলের জন্য স্বস্তির খবর। তারকা এই ক্রিকেটাররা যদি বিশ্বকাপেও নিজেদের সেরাটা দিতে পারে তা হলে হয়তো ঘরের মাঠে শিরোপা উল্লাসে মাততে পারেন রোহিত-গিল-কোহলিরা।
এস এ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,