editor
প্রকাশিত: 1:09 PM, October 5, 2023
শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ বা শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড। তাতে কোম্পানির শেয়ারহোল্ডাররা মুনাফা পাবেন ৯ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৪৯৯ টাকা।
জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এই সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। কোম্পানির পর্ষদ বুধবার সভায় এই সুপারিশ করেছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০২৩ সালে কোম্পানিটির কর-পরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে ২৫ কোটি ৮৬ লাখ ৬ হাজার ৬৬৪ টাকা। এতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা। যা ২০২২ সালে ছিল ইপিএস ছিল ২ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে কোম্পানিটির।
বিদায়ী বছরে প্রায় ২৬ কোটি টাকা মুনাফা হওয়ার কোম্পানির ৬ কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারদের দেওয়া হবে ৯ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৪৯৯ টাকা। অর্থাৎ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। বাকি টাকা কোম্পানির অনান্য খাতে বিনিয়োগ ও রিজার্ভ ফান্ডে জমা রাখবে।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২০ সালে ১৫ শতাংশ নগদ, ২০২১ ও ২০২২ সালে যথাক্রমে ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিয়েছে।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর। জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩০ টাকা ৬৪ পয়সা।
এস এ
1 যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নাম ব্যবহার করে বেপরোয়া চাঁদাবাজির তীব্র অভিযোগ উঠেছে ‘শ্যাম কালা’ নামে এক
4 সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মজনু নামে
6 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সিলেটের স্থান বরাবরই স্বতন্ত্র ও তাৎপর্যপূর্ণ। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের বিশেষ প্রচেষ্টায় সিলেটের শিল্পখাত ও
6 বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৮ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন
2 নবম পে-স্কেল অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ২৫ হাজার কর্মচারিদের পক্ষ থেকে আন্তরিক
6 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, মাদক ও দুর্নীতিমুক্ত, সুস্থ এবং সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত