editor
প্রকাশিত: 9:22 PM, October 5, 2023
মূল্যস্ফীতি লাগাম টানতে ঋণের সুদ হার দশমিক ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ঘোষণা অনুযায়ী, ঋণের সুদ হার হবে ১০ দশমিক ৭০ শতাংশ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে তফশিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, পূর্বে জারিকৃত সার্কুলার অনুযায়ী সিক্স মান্থ সুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের (স্মার্ট) সুদ হার ৭ দশমিক ২ শতাংশের সঙ্গে ৩ শতাংশ যোগ করে সুদ হার নির্ধারিত হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, স্মার্টের সঙ্গে ৩ দশমিক ৫ শতাংশ যোগ করে সুদ হার নির্ধারিত হবে। এক্ষেত্রে সুদ হার হবে (৭.২+৩.৫) ১০ দশমিক ৭ শতাংশ।
এছাড়া প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সুদহারের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে ২ শতাংশ যোগ করে সুদহার নির্ধারিত হতো। নতুন ঘোষণা অনুযায়ী, দশমিক ৫ শতাংশ বেড়ে ২ দশমিক ৫ শতাংশ হবে। এক্ষেত্রে সুদ হার দাঁড়াবে (৭.২+২.৫) ৯ দশমিক ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। দশমিক ৫ শতাংশ বাড়ানোর ফলে মূল্যস্ফীতি কমাতে সহায়তা করবে।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।