editor
প্রকাশিত: 11:49 AM, October 11, 2023
ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারত। বুধবার (১১ অক্টোবর) আফগানিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
এখন পর্যন্ত ওয়ানডেতে তিনবার ভারতের মুখোমুখি হয়েছে আফগানরা। এর মধ্যে ভারত জিতেছে দুটি ম্যাচ। আর একটি ম্যাচ ড্র হয়েছে।
এদিকে বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপ নিয়ে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবসময়ই বাড়তি উন্মাদনা কাজ করে। মেগা এই টুর্নামেন্টের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তারা। এই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশও। টাইগার সমর্থকদের টিভি কিংবা অনলাইনে দেখতে হবে ম্যাচ।
তবে ব্যস্ততার কারণে অনেকের পক্ষেই সম্ভব হয় না টিভিতে খেলা দেখার। তাদের জন্য মোবাইলই শেষ ভরসা হয়ে দাঁড়ায়। এবারের বিশ্বকাপের সবগুলো ম্যাচই অনলাইনে দেখার সুযোগ আছে। মোবাইল কিংবা পিসি, যেকোনো ডিভাইস থেকেই উপভোগ করা যাবে, বিশ্বকাপের সবগুলো ম্যাচ। তবে তার জন্য খরচ করতে হবে অর্থ।
এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোল বিডি। নগদ পেমেন্টে মাত্র ৬০ টাকা খরচ করে বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ রেখেছে প্ল্যাটফর্মটি। এ ছাড়া বিকাশ পেমেন্টের মাধ্যমেও একই প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ আছে।
অন্যদিকে বাংলাদেশ থেকে সব ম্যাচ লাইভ দেখাবে গ্রামীণফোনের অফিশিয়াল স্মার্টফোন অ্যাপ মাইজিপি। এই প্ল্যাটফর্মেও দেশজুড়ে ক্রীড়াপ্রেমীরা এই সুযোগ নিতে পারবেন। এ ছাড়া গুগল কিংবা অ্যাপল প্লে-স্টোরে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ফ্রিতেও খেলা দেখতে পারবেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,