editor
প্রকাশিত: 12:17 PM, October 11, 2023
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি ফটোগ্রাফার মোহাম্মদ সাগরের (১৭)। বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেছেন সি-সেইফ লাইফ গার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন ফটোগ্রাফার সাগর। নিখোঁজ সাগর উখিয়ার ঘুমধুম কাস্টমস এলাকার বাসিন্দা নুরুল আলম ড্রাইভারের মেজো ছেলে। সাগর কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলতেন।
সমুদ্র সৈকতে নিয়োজিত সি-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার জয়নাল আবদিন ভুট্টু বলেন, আমরা দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছি। তবে এত বিশাল সাগরে উদ্ধার অভিযান চালানোটা চ্যালেঞ্জিং বিষয়। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
নিখোঁজের বাবা নুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, আমি কিছু চাই না। আমার ছেলের মরদেহ পেলেও হবে।
তার ছেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা ভালোভাবে কাজ করছে না বলে অভিযোগ তুলেছেন নিখোঁজের বাবা নুরুল আলম।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান বলেন, সৈকতে নিখোঁজ ফটোগ্রাফারের খুঁজে সি-সেইফ লাইফ গার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। উদ্ধার কার্যক্রমে যতটা সহযোগিতা দরকার আমরা তা করছি।
এস এ
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ